ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘গণভোট আগে হলে রাজনৈতিক জার্নি অনিশ্চিত হওয়ার শঙ্কা’

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হলে পরবর্তীতে রাজনৈতিক জার্নি অনিশ্চিত হওয়ার আশঙ্কা করছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে চ্যানেল 24 এর ‘মুক্তবাক’ অনুষ্ঠানে এ আশঙ্কার কথা জানান তিনি।

সাইফুল হক বলেন, ‘গণভোট আগের হওয়ার বিপদের জায়গাটা হচ্ছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে অবিশ্বাস, সন্দেহ ও বিভক্তি বাড়বে। এটির উদ্দেশ্য নিয়ে বহু প্রশ্ন আসবে। পরবর্তী রাজনৈতিক জার্নিটা খুবই অনিশ্চিত জায়গায় যাওয়ার আশঙ্কা রয়েছে।’

তিনি বলেন, ‘সরকারের ভেতরের একটা অংশের পরোক্ষ মদদ যখন এর পেছনে কাজ করছে, তখন যেকোনো সচেতন মানুষের উদ্বিঘ্ন হওয়ার কারণ আছে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের দিন গণভোট হলে সমস্যা নেই। দেশের মানুষ একদিনে একাধিক ব্যালটে ভোট দেয়ার অভ্যাস রয়েছে। যেমন- যেমন সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয় নির্বাচনে ভোট দিয়ে থাকেন। জাতীয় নির্বাচনের দিন গণ ভোট হলে রির্টানটা অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।’

এনসিপি ও জামায়াতের উদ্দেশে সাইফুল হক বলেন, ‘তারা বলছে এ সরকারের জনগণের ইচ্ছায় আসছে। তখন (গণভোটের পর) হয়তো এনসিপির সঙ্গে জামায়াতের কিছুটা মিলও হয়ে যেতে পারে। তারা বলবে, এটা তো অভ্যুত্থানের সরকার। কিন্তু আমরা বলছি, সরকার অর্ডার দেয়ার সাংবিধানিক কোনো এখতিয়ার নেই, ম্যান্ডেট নেই এবং কোনো ক্ষমতা নেই।’

তিনি বলেন, ‘গণভোট যদি হ্যা সূচক আসে এরপর তাদের (এনসিপি-জামায়াতের) দাবিটা হবে এ সংবিধানটা ছুড়ে ফেলো। নতুন সংবিধান তৈরি করো। এরপর এ সরকারকে একটা বিপ্লবী সরকার আখ্যায়িত করা হবে। এটার ভিন্ন এজেন্ডা রয়েছে।’

নিম্নকক্ষে জামায়াতের পিআর আন্দোলন ইস্যুতে সাইফুল হক বলেন, ‘ঐকমত্য কমিশনে নিম্নকক্ষে পিআর এর কোনো আলোচনা হয়নি। কমিশনে এটি সেটেল ডাউন করে আসছে জামায়াত, এখন রাজপথে বলছেন পিআর ছাড়া নির্বাচন হবে না। নির্বাচন করতে দেবে না। তাহলে কী অর্থ দাঁড়ায়?’

তিনি আরও বলেন, ‘উচ্চকক্ষে পিআর এর বিষয়ে জামায়াত, এনসিপি ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টিসহ ২৫-২৬টি রাজনৈতিক দল একমত হয়েছে। এ প্রশ্নে রাজপথে কোনো সমাধান আছে? অথচ এটা নিয়ে সমাবেশ, বিক্ষোভ সব হচ্ছে। তার মানে আপনার অন্যকোন ইনটেনশন আছে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফের ২৫ এজেন্সির নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কা বায়রার একাংশের

‘গণভোট আগে হলে রাজনৈতিক জার্নি অনিশ্চিত হওয়ার শঙ্কা’

আপডেট সময় : ০২:৫৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫