ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতিয়া চৌধুরী মারা গেছেন

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:১৭:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
  • ৩০১ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক সংসদ উপনেতা এবং সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী আর নেই। আজ বুধবার (১৬ অক্টোবর) বেলা ১২টা ৩৭ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক জি এম আরিফ মাহমুদ। মতিয়া চৌধুরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার মামা সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারও।

১৯৯৬, ২০০৯ এবং ২০১৩ সালে আওয়ামী লীগ শাসনামলে কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন মতিয়া চৌধুরী। সবশেষ আওয়ামী লীগের ১নং প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

২০২৩ সালের ১২ জানুয়ারি জাতীয় সংসদের সংসদ উপনেতা হিসেবে দায়িত্ব পান মতিয়া চৌধুরী। পরে তিনি দ্বাদশ সংসদ নির্বাচনের পর ফের জাতীয় সংসদের সংসদ উপনেতা হিসেবে দায়িত্ব নেন। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

মতিয়া চৌধুরী মারা গেছেন

আপডেট সময় : ০৯:১৭:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪