ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

‘আমলাতন্ত্রের মধ্যে এখনো ফ্যাসিস্ট চক্র সক্রিয়’

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৫০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

আমলাতন্ত্রের মধ্যে এখনো ফ্যাসিস্ট চক্র সক্রিয় আছে এমন অভিযোগ করে জুলাই মঞ্চের নেতারা বলেছেন, এই চক্রের সদস্যরা জনগণের সরকার নয়, এক ব্যক্তি ও তার গোষ্ঠীর স্বার্থে কাজ করছে।

রোববার (২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটি ৪৪ জন সচিব ও ৯৫ জন ম্যাজিস্ট্রেটের গ্রেফতার ও বিচারের দাবি জানায়।

জুলাই মঞ্চের নেতারা প্রশ্ন তুলে বলেন, দেশ কি পলাতক হাসিনার আমলারাই চালাবে? জুলাই গণহত্যাকারী আমলাদের কি বিচার হবে না?

সংগঠনের আহ্বায়ক আরিফুর ইসলাম তালুকদার বলেন, আমলাতন্ত্রের মধ্যে এখনো এমন এক ফ্যাসিস্ট চক্র সক্রিয়, যারা জনগণের সরকার নয় বরং এক ব্যক্তি ও তার গোষ্ঠীর স্বার্থে কাজ করছে। জুলাই মাসে সংঘটিত গণহত্যার সঙ্গে জড়িত ওই ৪৪ সচিব ও ৯৫ ম্যাজিস্ট্রেটকে আইনের আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয়ে গড়ে উঠেছে একটি কালো তালিকাভুক্ত ফ্যাসিস্ট চক্র। যারা প্রশাসনিক পদে থেকে শিক্ষাঙ্গনকে রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ করছে। আগামী নির্বাচন কি হাসিনার নিয়ন্ত্রণে হবে, নাকি জনগণের হাতে রাষ্ট্র ফিরবে এ প্রশ্নের উত্তর জাতি জানতে চায়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈসা বলেন, নিরপেক্ষতা ব্যাহত হলে গণতন্ত্র টেকে না। শিক্ষা খাতকে মুক্ত করতে হলে এই আমলাচক্রের জবাবদিহি নিশ্চিত করতে হবে।

বক্তারা বলেন, জনগণের জানমাল রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমলাতান্ত্রিক দমননীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা জরুরি। জুলাই গণহত্যা ও প্রশাসনিক অন্যায়ের শিকারদের সাক্ষ্যভিত্তিক গণবিচার আন্দোলন শুরু করার ঘোষণা দেন তারা।

এতে আরও উপস্থিত ছিলেন ‘ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের’ সভাপতি মোহাম্মদ বিন সিদ্দিক তালুকদার, এবং জুলাই মঞ্চের সদস্য তন্ময় আহমেদ ও মাহিন আহমেদ।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘আমলাতন্ত্রের মধ্যে এখনো ফ্যাসিস্ট চক্র সক্রিয়’

আপডেট সময় : ১১:৫০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫