ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পার্থর কর্মীদের সঙ্গে সংঘর্ষ, ভোলা সদর বিএনপির কমিটি স্থগিত

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩৮:৪০ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

আন্দালিব রহমান পার্থর নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) কর্মী-সমর্থকদের সঙ্গে সংঘর্ষের জেরে ভোলা সদর উপজেলা বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কমিটির সকল কার্যক্রম স্থগিত থাকবে।

শনিবার (১ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

একইসঙ্গে জানানো হয়েছে, খুলনা জেলা বিএনপির সদস্যসচিব আবু হোসেন বাবু বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মনিরুল হাসান বাপ্পিকে ভারপ্রাপ্ত সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে শনিবার (১ নভেম্বর) রাত ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে বিজেপির চেয়ারম্যান পার্থ অভিযোগ করেন, বিএনপির একটি গ্রুপ কোনো কারণ ছাড়াই তার দলের নিরীহ নেতাকর্মীদের মারধর করে।

এর আগে একই দিন দুপুরে ভোলা সদরের নতুন বাজারে বিজেপির জেলা কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের সঙ্গে বিএনপির সংঘর্ষ হয়। এতে পুলিশ, সাংবাদিকসহ বিএনপি ও বিজেপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।

ওই ঘটনার কয়েক ঘণ্টা না যেতেই ভোলা সদর বিএনপির কমিটি স্থগিত করল বিএনপি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

পার্থর কর্মীদের সঙ্গে সংঘর্ষ, ভোলা সদর বিএনপির কমিটি স্থগিত

আপডেট সময় : ০৩:৩৮:৪০ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫