ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দাবি আদায়ে সড়ক অবরোধে ঢাকায় যানজট বাড়ছে: ডিএমপি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১৮:২০ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে বিভিন্ন সংগঠন মিছিল, মিটিং এবং অবরোধ কর্মসূচি পালন করে আসছে। এর ফলে রাজধানীর বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। অনাকাঙ্ক্ষিত এই যানজটের কারণে মহানগরবাসীর যে ভোগান্তি তৈরি হয়েছে তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে পুলিশের ট্রাফিক বিভাগ।

ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ জানিয়েছে, রোববার রাজধানীর বিভিন্ন স্থানে বেশ কয়েকটি সংগঠন ও গোষ্ঠী একযোগে কর্মসূচি আরম্ভ করে। এতে করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বিঘ্নিত হওয়ায় রাজধানীর কোথাও কোথাও ব্যাপক জনভোগান্তি ও তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

এমপিও ভুক্তির দাবিতে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট, প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিওভুক্তকরণ, স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ এমপিওভুক্তকরণের দাবিতে প্রেস ক্লাবের সামনে বেশ কয়েকটি সংগঠন অবস্থান করছে। এ ছাড়া চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট ও ৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের নন-ক্যাডারে নিয়োগ প্রদানের জন্য সড়ক অবরোধ করে আন্দোলন চলছে। যার ফলে যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারছে না।

শত বাধা ও প্রতিকূলতার মধ্যেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ যান চলাচল স্বাভাবিক রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তথাপি অনাকাঙ্ক্ষিত কারণে যানজট বৃদ্ধির ফলে যে জনভোগান্তি তৈরি হয়েছে সেজন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ আন্তরিকভাবে দুঃখিত।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

দাবি আদায়ে সড়ক অবরোধে ঢাকায় যানজট বাড়ছে: ডিএমপি

আপডেট সময় : ০৩:১৮:২০ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫