ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

বাংলাদেশিদের জন্য বাহরাইনের ভিসা পুনরায় চালুর অনুরোধ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

বাহরাইনে অনুষ্ঠিত ২১তম মানামা সংলাপের ফাঁকে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৈঠকগুলোতে তিনি আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাংলাদেশিদের জন্য বাহরাইনের ভিসা পুনরায় চালুর অনুরোধ জানান।

শনিবার (১ নভেম্বর) তিনি বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল লতিফ বিন রশিদ আলজায়ানি এবং উপ-স্বরাষ্ট্রমন্ত্রী আদেল বিন খলিফা আল ফাদেলের সঙ্গে বৈঠক করেন।

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৌহিদ হোসেন আঞ্চলিক সম্প্রীতি রক্ষায় বাহরাইনের নেতৃত্বের প্রশংসা করেন। তিনি ২০২৫ সালে ঢাকায় দ্বিতীয় রাজনৈতিক পরামর্শ বৈঠক আয়োজনের প্রস্তাব দেন এবং বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

এ সময় তৌহিদ হোসেন জনগণের মধ্যে যোগাযোগ ও অর্থনৈতিক সম্পৃক্ততা বাড়াতে ব্যবসায়ী, পেশাদার এবং দক্ষ ও আধা-দক্ষ কর্মীসহ বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা পুনরায় খোলার অনুরোধ জানান আদেল বিন খলিফা আল ফাদেলের কাছে। তিনি সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের পারিবারিক ভিসা ইস্যু করার অনুরোধ জানান।

বাহরাইনের অর্থনীতিতে বাংলাদেশিদের অবদানের কথা স্বীকার করে দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তার সরকার পর্যায়ক্রমে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা সুবিধা পুনরায় চালু করার জন্য সক্রিয়ভাবে কাজ করছে। উভয়পক্ষ দুই দেশের মধ্যে সাজাপ্রাপ্ত আসামিদের স্থানান্তর বিষয়ে একটি চুক্তি সম্পাদনের সম্ভাবনা নিয়েও আলোচনা করেছে।

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ বিন সুলতান আল মুরাইখির সঙ্গে আরেকটি বৈঠক করেন উপদেষ্টা। তিনি কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য যেকোনো হুমকির বিরুদ্ধে কাতারের সঙ্গে বাংলাদেশের সংহতি পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে উভয়পক্ষ বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে আলোচনা করে। এ সময় কাতার রোহিঙ্গা সংকট সমাধানের প্রচেষ্টাকে সমর্থন করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন কনফারেন্স অন ইন্টারেকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজারস ইন এশিয়ার (সিআইসিএ) মহাসচিবের সঙ্গেও আলোচনা করেন।

পররাষ্ট্র উপদেষ্টা ২১তম মানামা সংলাপের অধিবেশন এবং সাইড ইভেন্টগুলোতে অংশ নিচ্ছেন, যা বিশ্বব্যাপী নেতা এবং নীতিনির্ধারকদের মূল আঞ্চলিক এবং আন্তর্জাতিক নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা করার জন্য একত্রিত করে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশিদের জন্য বাহরাইনের ভিসা পুনরায় চালুর অনুরোধ

আপডেট সময় : ০৩:১৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫