ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

আলাল: বহুরূপীদের দৌরাত্ম্যে দিশেহারা দেশ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৫৯:০১ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

দেশ বহুরূপীদের খপ্পরে পড়ে বিপর্যস্ত বলে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, রাজনৈতিক প্রতিহিংসা ও স্বার্থসিদ্ধির খেলায় সাধারণ মানুষই প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই ধৈর্য ও কৌশল ধরে এগোনোর সময় এসেছে বিএনপির। 

আজ শনিবার (১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

আলাল বলেন, বিএনপির এখন ধৈর্য ধারণের সময়। নানান চেহারায় যারা দেশের ক্ষতি করছে, রাজনীতি ও সমাজ সবখানেই তাদের প্রভাব পড়েছে। বহুরূপীদের খপ্পরে পড়েছে দেশ।

তিনি অভিযোগ করে বলেন, তৎকালীন সরকারের কাছ থেকেও জামায়াত সুবিধা পেয়েছে। জামায়াতের শীর্ষ নেতারা জাসদের লোক ছিল, গলাকাটা পার্টি করতো। ৫ আগস্টের পর থেকে শিবির বের হয়েছে ছাত্রলীগের ভেতর থেকে। তারপরও তারা বলছে, তারা প্রকাশ্যেই ছিল।

বিএনপির এই নেতা আরও বলেন, জামায়াত এখন বেশভূষা পাল্টাতে শুরু করেছে। তারা হিন্দুদের নিয়ে সমাবেশ করে বিএনপির বদনাম করছে। কারণ বিএনপি অর্জুন গাছের ছাল— যার প্রয়োজন কেটে নিয়ে যায়।

একাত্তরের হত্যাযজ্ঞের দায়ে জামায়াতকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে আলাল বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জনগণ আর প্রতারণা দেখতে চায় না।

অনুষ্ঠানে বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিরোধী দলের ভূমিকা এবং গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আলাল: বহুরূপীদের দৌরাত্ম্যে দিশেহারা দেশ

আপডেট সময় : ০৩:৫৯:০১ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫