ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

বাংলাদেশ নিয়ে ধৃষ্টতাপূর্ণ মন্তব্য বিজেপি এমপির

ভারতের পশ্চিমবঙ্গে রানাঘাটের বিজেপি সংসদ সদস্য জগন্নাথ সরকার বাংলাদেশ নিয়ে ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করেছেন।

তিনি মুখ ফসকে এমন এক মন্তব্য করেছেন, যা মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিকে ঝড়ের মুখে ফেলেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নদীয়ার মাটিয়ারি বানপুরে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, কথা দিচ্ছি, এবারের ভোটে আমরা জিতলে বাংলাদেশের সঙ্গে আর কাঁটাতার রাখব না। আগেও এক ছিল দুই বাংলা, আবার এক হয়ে যাবে।

তিনি আরও বলেন, তৃণমূল জিতলেও কাঁটাতার থাকবে না, কিন্তু ওই দেশটা বাংলাদেশই থেকে যাবে। এই কয়েকটি বাক্যেই কার্যত রাজনৈতিক আগুন জ্বলে উঠেছে সীমান্ত থেকে রাজধানী পর্যন্ত।

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এমন মন্তব্যে বিজেপির মধ্যেই অস্বস্তি ছড়িয়েছে। কারণ অনুপ্রবেশ ও সীমান্ত নিরাপত্তা— এই দুই বিষয়কে ঘিরেই এতদিন গেরুয়া শিবির তাদের রাজনীতি সাজিয়ে এসেছে।

কেন্দ্র ও রাজ্য বিজেপি নেতারা বারবার অভিযোগ করেছেন, সীমান্ত পেরিয়ে আসা মানুষদের তৃণমূল মদত দিচ্ছে, যার ফলে রাজ্যের জনবিন্যাস বদলে যাচ্ছে।

এখন সেই একই দলে একজন এমপির মুখে কাঁটাতার তুলে দেওয়ার প্রতিশ্রুতি নিঃসন্দেহে রাজনৈতিক বিভ্রান্তি তৈরি করেছে।

এদিকে তৃণমূল কংগ্রেস এই মন্তব্যকে হাতিয়ার করে বিজেপিকে তুলোধোনা করছে। তাদের বক্তব্য, বিজেপি নিজের ভোট কমে যাওয়ায় রাজনীতিতে এমন সংবেদনশীল বিষয় ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে।

একই সঙ্গে এই বক্তব্য রাজ্যের সার্বভৌম অবস্থান এবং প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও চরম দায়িত্বজ্ঞানহীন।

রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, একজন সংসদ সদস্যের মুখে দুই বাংলা এক হয়ে যাবে এ ধরনের উক্তি শুধু হঠকারী নয়, আন্তর্জাতিক সম্পর্কের শালীনতাকেও প্রশ্নের মুখে ফেলে দেয়।

এই মুহূর্তে পশ্চিমবঙ্গে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া। বিজেপির দাবি, এই উদ্যোগের মাধ্যমে অবৈধ অনুপ্রবেশকারীদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে।

অন্যদিকে তৃণমূল বলছে, বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। এমন পরিস্থিতিতে বিজেপি এমসপিদের মুখে কাঁটাতার তুলে দেওয়ার মন্তব্য রাজনৈতিকভাবে দলের পক্ষে বিপজ্জনক।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ নিয়ে ধৃষ্টতাপূর্ণ মন্তব্য বিজেপি এমপির

আপডেট সময় : ০৩:২৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫