ঢাকা ১০:১৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে সব দলের অংশগ্রহণ চাইছেন তারেক

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:০৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে

ত্রয়োদশ সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ চান আম জনতার দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান। তিনি বলেন, ‘এই কথাটি আমরা ইনিয়ে বিনিয়ে বলিনি, স্পষ্ট করে বলেছি। যারা জনগণের সামনে যেতে ভয় পাচ্ছেন, তারা যাইয়েন না।’

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘যে অপরাধে লীগ-জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে রাখতে চাচ্ছেন, জামায়াত তার চেয়ে বহুগুণ বড় অপরাধী। জনগণ কাউকে গ্রহণ করলে আপনারা কিছু দল মিলে বাদ দেওয়ার কে? আপনারা কারা, আপনারা কি সব জনগণের প্রতিনিধি? সামনে সব দলের অংশগ্রহণ না হলে বড় দল হিসেবে বিএনপিকে এর দায় নিতে হবে।’

আম জনতার দলের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা স্পষ্ট করছি, একটা সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আমি একা প্রেস ক্লাবে লাগাতার এক মাস অবস্থান কর্মসূচি করেছিলাম। সেই সময় বাঘ-ভালুকেরা আমার পাশে গিয়ে সংহতি জানাতেও ভয় পেত।’

তিনি আরও বলেন, ‘জাতীয় নির্বাচনের দিনে ইসি অভিমুখে যাত্রা শুরু করেছিলাম। পুলিশ আমাদের ওপর হামলে পড়ে। মাত্র ২৫-৩০ জন সাহসী মানুষ সঙ্গে পেয়েছিলাম। আজ সেই ভয়ংকর কাজটিই করছি। আমি দৃঢ়ভাবে এখনো বলছি, সব দলের অংশগ্রহণ লাগবে, এটা ছাড়া নির্বাচন বয়কট করব আমরা।’

তারেক রহমান বলেন, ‘জুলাইয়ে যারা অপরাধ করেছে তাদের বিচার আমরা চাই। শুধু তাই না, গণ-অভ্যুত্থান হয়ে যাওয়ার পর শান্ত দেশে যারা গাজী টায়ার লুট করে পুড়িয়ে ছাই করে দিয়েছে, তাদের বিচারও আমরা চাই।’

আম জনতার দলের সাধারণ সম্পাদক বলেন, ‘গণ-অভ্যুত্থানে গিয়েছি ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে। যেসব নির্দোষ পুলিশ মারা গেছে, তাদের পরিবারের জন্য ক্ষতিপূরণ চাই।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

নির্বাচনে সব দলের অংশগ্রহণ চাইছেন তারেক

আপডেট সময় : ০৭:০৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫