ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দিল্লির রাজপথে বিরোধীদের শক্তি প্রদর্শন, চাপে মোদি সরকার গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা অবিলম্বে প্রত্যাহার করতে হবে: মাওলানা জালালুদ্দীন রামলীলা ময়দানের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি রাজনীতিতে কী বার্তা দিচ্ছে? ২ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? মাদরাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি

আসিফ নজরুলদের ওপর জনগণের আস্থা নেই : পাটওয়ারী

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৪৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল যিনি রয়েছেন, উনাদের ওপরে জনগণের আস্থা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। 

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে এক বিফ্রিংয়ে তিনি এসব মন্তব্য করেছেন।

তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনে জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা ড্রাফট আকারে জনগণের সামনে হাজির করতে হবে। এটা এখন আইন মন্ত্রণালয় পাঠানো হবে। আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল যিনি রয়েছেন, উনাদের ওপরে জনগণের কিন্তু আস্থা নেই। ওনি বারবার কিন্তু জনগণের আস্থার বাইরে গিয়ে, আমাদের জুলাই সনদটাকে সংবিধানের অধীনে কথা বলে এটাকে ভিন্ন খাতে নেওয়ার প্রচেষ্টা করছেন। গণ-অভ্যুত্থানের পটভূমি না ধরে ওনি জনগণের যে ঐতিহাসিক সনদ প্রকাশ, সেটাকে পাশ কাটিয়ে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করবেন বলে আমাদের একটা আশঙ্কা রয়েছে।

‘ফ্যাসিবাদ ব্যবস্থার বিরুদ্ধে ঐকমত্য কমিশন কর্তৃক যে সনদটা দেওয়া হয়েছে, এটা একটা জাতীয় ঐক্যের প্রতীক। এই জাতীয় ঐক্যের প্রতিক্রিয়ায় কেউ যদি বিভক্তির জায়গা নিয়ে আসতে চায়, প্রকারান্তরে তারা ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে অনুপ্রবেশ ঘটানোর প্রচেষ্টা চালাচ্ছে।’

তিনি বলেন, আমরা গত বছরের পাঁচ তারিখে দেখেছিলাম জনগণকে পাশ কাটিয়ে তারা ক্যান্টনমেন্টে গিয়েছিল। সেখানেও যেই ফ্যাসিবাদী শক্তিগুলো রয়েছে, তা আওয়ামী লীগ নামে হোক, জাতীয় পার্টি নামে হোক জুলাই সনদকে ভন্ডুল করে তাদেরকে বাংলাদেশে নিয়ে আসার জন্য তারা সর্ব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

পাটওয়ারী আরও বলেন, ড. মুহাম্মদ ইউনূসের অধীনে যে ঐকমত্য কমিশন রয়েছে, তাদের আদেশটা জনগণের সামনে ড্রাফট আকারে হাজির করতে হবে। ড্রাফট আকারে যখন হাজির করবে তখনই আমরা এটা দেখে এনসিপি স্বাক্ষরের উদ্যোগ নেবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিল্লির রাজপথে বিরোধীদের শক্তি প্রদর্শন, চাপে মোদি সরকার

আসিফ নজরুলদের ওপর জনগণের আস্থা নেই : পাটওয়ারী

আপডেট সময় : ০৬:৪৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫