বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘শেখ হাসিনা গণতন্ত্র ধ্বংসকারী এবং গণতন্ত্রকে গোরস্থানে পাঠিয়েছে। মানুষের কথা বলার স্বাধীনতা নেই। রাজনৈতিক দলগুলোর সভা সমাবেশ করার স্বাধীনতা নেই এই ছিলো শেখ হাসিনার পরিস্থিতি। শেখ হাসিনা আরেকটি দেশে আশ্রয় নিয়েছে, তিনি কি বসে আছেন? বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছেন।’
শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে জামায়াতের বক্তব্য মিলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ (বুধবার, ২৯ অক্টোবর) দুপুরে নরসিংদীর মাধবদীতে হেরিটেজ রিসোর্টের হলরুমে জেলা বিএনপি আয়োজিত নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘একটি রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। আন্দোলনে ছিলেন কিন্তু এখন রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। তাদের এক নেতা ডা. তাহের বলেছেন আগামী নির্বাচন নাও হতে পারে। আগে জুলাই সনদ পাস করতে হবে। আগামী নির্বাচন নাও হতে পারে কেন? আপনার কথার সঙ্গে তো শেখ হাসিনার কথা মিলে যাচ্ছে। ডা. তাহের আপনি একজন রাজনৈতিক দলের আমির (নায়েবে আমির), আপনি কীভাবে এ কথা বলছেন? কোথা থেকে আপনাদের বাণী আসছে? কোথা থেকে আপনাদের বার্তা আসছে?’
চেতনায়২৪ ডেস্ক : 






































