ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

“আগামীকাল থেকে বন্ধ হচ্ছে সব অতিরিক্ত সিম”

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:২৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

একজনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে ১০টির বেশি মোবাইল সিম নিবন্ধিত থাকলে অতিরিক্ত সিমগুলো বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগামীকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করা হবে।

সম্প্রতি জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে বিটিআরসি এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন গ্রাহক তার এনআইডির বিপরীতে সর্বোচ্চ ১০টি সিম নিবন্ধন রাখতে পারবেন। এর বেশি সিম নিবন্ধিত থাকলে আগামী বৃহস্পতিবারের মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে ডি-রেজিস্টার করতে হবে।

গ্রাহকদের জানানো হয়েছে, তারা পছন্দমতো ১০টি সিম সক্রিয় রাখতে পারবেন। এর অতিরিক্ত সিম থাকলে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারে গিয়ে সেগুলো ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তন করতে হবে।

সময়সীমা শেষ হওয়ার পর কমিশন দৈবচয়নের (র‌্যান্ডম সিলেকশন) মাধ্যমে অতিরিক্ত সিম স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে, বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

একটি এনআইডির বিপরীতে কতটি সিম নিবন্ধিত আছে, তা জানতে যে কোনো অপারেটর (গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক বা টেলিটক) থেকে ১৬০০১# ডায়াল করতে হবে। এরপর ফিরতি বার্তায় জাতীয় পরিচয়পত্রের শেষ চারটি সংখ্যা চাওয়া হবে। সেই সংখ্যা পাঠানোর পর এসএমএসের মাধ্যমে জানানো হবে সংশ্লিষ্ট এনআইডিতে কয়টি সিম নিবন্ধিত আছে এবং কোন কোন অপারেটরের।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

“আগামীকাল থেকে বন্ধ হচ্ছে সব অতিরিক্ত সিম”

আপডেট সময় : ১২:২৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫