ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ প্রবেশের অভিযোগে আটক ‘৩১ বাংলাদেশিকে’ বিজিবির হাতে তুলে দিলো বিএসএফ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:২৯:৫২ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে বিভিন্ন সময় আটক বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রোববার পশ্চিমবঙ্গের নদীয়া জেলার গেদে-চুয়াডাঙ্গার দর্শনা বন্দর চেকপোস্ট দিয়ে ৩১ জন নারী-পুরুষ শিশুকে বিজিবির হাতে তুলে দেয়া হয়।

বিজিবি ৬ নম্বর ব্যাটালিয়ন এবং বিএসএফ ৩২ নম্বর ব্যাটালিয়নের যৌথ ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে বিভিন্ন সময় পুলিশ কর্তৃক আটক ১৬ জন পুরুষ, ১০ জন নারী, ২ জন হিজরা এবং ৩ জন শিশুসহ মোট ৩১ জন বাংলাদেশি নাগরিককে ফেরত দেয়া হয়েছে। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন সুবেদার মো. আবুল হাসান এবং  বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ইন্সপেক্টর শিব শংকর সিং।

হস্তান্তরকৃত বাংলাদেশিদের বাড়ি ঢাকা, মানিকগঞ্জ, কুমিল্লা, ফেনী, নোয়াখালী,  শেরপুর, মৌলভীবাজার, কুড়িগ্রাম, ময়মনসিংহ, খুলনা, যশোর, নড়াইল, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গা জেলায়। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর জানান, এসব ব্যক্তিদের স্বজনদের সাথে যোগাযোগ করে তাদের নিজ নিজ পরিবারের কাছে পাঠানো হচ্ছে।

ফেরত যাওয়া ব্যক্তিরা জানায়, তারা কাজের সন্ধানে বিভিন্ন সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে গিয়েছিল। ভারতে মুম্বাই শহরে কাজ করে জীবন-জীবিকা চালাতো। সম্প্রতি দেশজুড়ে অবৈধ অনুপ্রবেশকারীদের ধরপাকড় অভিযানে ভারতীয় পুলিশ তাদের আটক করে ডিটেনশন ক্যাম্পে পাঠায়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফের ২৫ এজেন্সির নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কা বায়রার একাংশের

অবৈধ প্রবেশের অভিযোগে আটক ‘৩১ বাংলাদেশিকে’ বিজিবির হাতে তুলে দিলো বিএসএফ

আপডেট সময় : ০৫:২৯:৫২ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫