ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

‘জীবন থেকে পালাতে’ চাওয়ার আকাঙ্ক্ষার ২৪ ঘণ্টা না পেরোতেই হারালেন প্রাণ!

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২২:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ২৬৯ বার পড়া হয়েছে

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলারের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে গেছে। এ ঘটনায় নিচে থাকা আবুল কালাম (৩৫) নামে একজন পথচারী নিহত হয়েছেন। তার বাড়ি শরীয়তপুরে। তিনি জেলার নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি এলাকার জলিল চোকদারের ছেলে। আজ রবিবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটেছে।

আবুল কালাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ঢাকায় একটি ট্র্যাভেল এজেন্সি পরিচালনা করতেন। স্বজনরা জানান, তিনি ব্যবসায়িক কাজে নিয়মিত ফার্মগেট এলাকায় যাতায়াত করতেন।

পারিবারিক জীবনে তিনি এক পুত্র ও এক কন্যাসন্তানের জনক। তার ছেলে আব্দুল্লাহর বয়স ৫ বছর এবং মেয়ে সুরাইয়া আক্তারের বয়স ৩ বছর। পরিবার নিয়ে থাকতেন নারায়ণগঞ্জে।

এ দুর্ঘটনার ২৪ ঘণ্টারও কম সময়ে গতকাল শনিবার (২৫ অক্টোবর) রাতে আবুল কালাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্ট ভাইরাল হয়েছে। আজ দুপুরে তার মৃত্যুর পর সেটি ভাইরাল হয়েছে।

পোস্টে তিনি লেখেন, ‘ইচ্ছে তো অনেক। আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম।’

তারেক আজিজ নামে একজন তার পোস্টটি শেয়ার দিয়ে লেখেন, সি এম আজাদ আবুল কালাম ভাইয়ের ফেসবুকের শেষ পোস্ট। আজকে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে তিনি নিহত হয়েছেন। কিছু মৃত্যু মেনে নিতে খুবই কষ্ট হয়।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘জীবন থেকে পালাতে’ চাওয়ার আকাঙ্ক্ষার ২৪ ঘণ্টা না পেরোতেই হারালেন প্রাণ!

আপডেট সময় : ০৭:২২:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫