নির্বাচন কমিশনের ভূমিকার কড়া সমালোচনা করে সারজিস আলম বলেন, ‘নির্বাচন কমিশন অনেক জায়গায় স্বেচ্ছাচারিতা ও পক্ষপাতমূলক আচরণ করছে। এনসিপি এমন কমিশনের ওপর আস্থা রাখতে পারে না। প্রয়োজনে এনসিপি রাজপথে নেমে নির্বাচন কমিশন পুনর্গঠনের আন্দোলনও করবে।’জোট রাজনীতি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শুধু সংসদে যাওয়ার বা জোট গঠনের চিন্তা এনসিপি করছে না। আমরা মনে করি—যে রাজনৈতিক দলগুলো জুলাই সনদের প্রতিটি সংস্কার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ, বিচারিক প্রক্রিয়াকে ধারাবাহিকভাবে এগিয়ে নিতে প্রস্তুত, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে লড়াইয়ে অঙ্গীকারবদ্ধ তাদের সঙ্গেই ভবিষ্যতে ঐক্য হতে পারে।’
দলটির শীর্ষ এ নেতা আরও বলেন, ‘আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ প্রশ্নে এবং ভারতীয় আধিপত্যের প্রশ্নে বিএনপি এবং জামায়াত একভাবে নেতৃত্ব দিতে পারবেনা, সেই জায়গায় এনসিপির প্রতিনিধিত্ব আবশ্যক। তিনি বলেন, আগামীর বাংলাদেশে জুলাই সনদের বাস্তবায়ন, প্রয়োজনীয় মৌলিক সংস্থার এবং বিচারিক প্রক্রিয়ার ধারাবাহিকতা নিশ্চিত করতে এককভাবে বিএনপি ও জামায়াত নেতৃত্ব দিতে পারবে না। সেই জায়গায় তরুণ প্রজন্ম ও এনসিপির অংশগ্রহনের নিশ্চয়তা আবশ্যক।’
চেতনায়২৪ ডেস্ক : 




































