ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০৭:৪১ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

‎রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনার পর মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে।

রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে কৃষিবিদ ইন্সটিটিউটের সামনের মেট্রো স্টেশনের পাশের পিলারের কাছে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গেছে। এখন পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীটি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই ব্যক্তি। মেট্রোরেল চলার সময় হঠাৎ একটি বিয়ারিং প্যাড উপর থেকে তার মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বলেন, কৃষিবিদ ইন্সটিটিউটের সামনে পিলার থেকে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে যায়। এতে এক পথচারী মারা যান। এ ঘটনায় মেট্রো চলাচল বন্ধ রয়েছে। আমরা এখনো নিহত ব্যক্তির নামপরিচয় শনাক্ত করতে পারিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক

ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু

আপডেট সময় : ০২:০৭:৪১ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫