ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস জয় পেলেন ক্যাথরিন কনোলি

আয়ারল্যান্ডের ১০ম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বামপন্থী স্বাধীন প্রার্থী ক্যাথরিন কনোলি। শনিবার প্রকাশিত সরকারি ফলাফলে দেখা গেছে, দেশটির প্রায় ৬৪ শতাংশের বেশি মানুষে তাঁকে ভোট দিয়েছেন। 

৬৮ বছর বয়সী কনোলি তার প্রতিদ্বন্দ্বী হিদার হামফ্রেজকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। ফাইন গেইল পার্টির হিদার পেয়েছেন ২৮.২ শতাংশ ভোট।

ডাবলিনে দূর্গে বিজয়ী ভাষণে কনোলি বলেন, ‘আমি এমন একজন প্রেসিডেন্ট হব যিনি সবার কথা শোনেন, চিন্তা করেন, এবং প্রয়োজন হলে কথা বলেন। আমরা একসঙ্গে একটি নতুন প্রজাতন্ত্র গঠন করব যেখানে সবাইকে তার প্রাপ্য মূল্যায়ন করা হবে।’

আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন কনোলিকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘একটি প্রভাবশালী প্রচারণা চালানোর জন্য তাকে অভিনন্দন। আমি নতুন প্রেসিডেন্টের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি।’

নবনির্বাচিত প্রেসিডেন্ট কনোলি মাইকেল ডি. হিগিন্সের স্থলাভিষিক্ত হবেন। যিনি ২০১১ সাল থেকে দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছেন।

কনোলি আয়ারল্যান্ডের তৃতীয় নারী প্রেসিডেন্ট। এর আগে আরও দুজন নারী এই পদে দায়িত্ব পালন করেছেন। তারা হলেন মেরি রবিনসন এবং মেরি ম্যাকঅ্যালিস।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস জয় পেলেন ক্যাথরিন কনোলি

আপডেট সময় : ১১:০০:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫