রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ নির্বাচন কমিশনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ আগস্ট) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর পর একজনকে আটক করেছে শেরেবাংলা থানা পুলিশ।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক একজনকে আটকের তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ওসি ইমাউল হক গণমাধ্যমকে বলেন, রাত ১১টার পর নির্বাচন কমিশন এলাকায় ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে ওই এলাকায় থাকা পুলিশের টহল দল ঘটনাস্থল থেকে একজনকে আটক করে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যও দিয়েছে। সে অনুযায়ী এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।
চেতনায়২৪ ডেস্ক : 

































