ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢামেকে এক কারাবন্দির মৃত্যু

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৪২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে সোহাগ সিকদার (৩৪) নামের এক কারাবন্দির মৃত্যু হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে মারা যান তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

জানা যায়, ঢাকা কেন্দ্রীয় কারাগারে সোহাগ সিকদার হঠাৎ অসুস্থ হয়ে যায়। কারা কর্তৃপক্ষের নির্দেশে কয়েকজন কারারক্ষী তাকে নিয়ে সাড়ে ৮টার দিকে ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসে। সেসময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষার করে মৃত ঘোষণা করেন। সোহাগ মিরপুর মডেল থানার একটি মামলায় বন্দি ছিলেন।

সোহাগ সিকদারের গ্রামের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার নিয়ামত গ্রামে। বাবার নাম আশরাফ আলী সিকদার।

পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

ঢামেকে এক কারাবন্দির মৃত্যু

আপডেট সময় : ১০:৪২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫