ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মিছিলে ডামি রাইফেল প্রদশর্ন করা সেই ব্যক্তি গ্রেফতার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৩০:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

রাজধানীর তুরাগে মিছিলের মধ্যে ডামি রাইফেল প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ। তার নাম মুজাহিদুল ইসলাম চৌধুরী।

‎শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় উত্তরা পশ্চিম এলাকার ১২ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে একটি ডামি রাইফেলসহ তাকে গ্রেফতার করা হয়।

‎বিষয়টি নিশ্চিত করেছেন তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম।

‎তুরাগ থানা সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে কয়েকজন ব্যক্তি তুরাগ এলাকার খালপাড় পুলিশ বক্সের পাশে পাকা রাস্তায় গণজমায়েত করে অবৈধ অস্ত্র প্রদর্শনের মাধ্যমে জনসাধারণের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিতের চেষ্টা করছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় তুরাগ থানা পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।

‎পরবর্তীতে স্থানীয়দের মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ফুটেজ ও জিজ্ঞাসাবাদের মাধ্যমে মিছিলে অস্ত্র প্রদর্শনকারী মুজাহিদুল ইসলাম চৌধুরীকে শনাক্ত করে তুরাগ থানা পুলিশ। এরপর তুরাগ থানার উত্তরা পশ্চিম এলাকার ১২ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে ডামি রাইফেলসহ তাকে গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় তুরাগ থানা পুলিশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

মিছিলে ডামি রাইফেল প্রদশর্ন করা সেই ব্যক্তি গ্রেফতার

আপডেট সময় : ০৪:৩০:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫