রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা।
শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার পর যাত্রাবাড়ী ওপদা কল্যানী বিদ্যুৎ কেন্দ্রের এক নম্বর গলির সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- নিয়াজ আহমেদ ও আনাস আহমেদ। তারা দুইজনে স্থানীয় স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।
আহত শিক্ষার্থীরা জানান, নিয়াজের বাসা যাত্রাবাড়ীর খন্দকার রোডে। আনাসের বাসা যাত্রাবাড়ী ধোলাইপাড় যুক্তিবাদী গলিতে। নিয়াজ শনিরআখড়া একে স্কুলের অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র এবং আনাস ধোলাইপাড় সাউথ পয়েন্ট স্কুলের অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
আহত আনাস জানায়, শুক্রবার বিকেলে তারা দুই বন্ধু ঘুরতে ও ছবি তুলতে বের হয়। ওপদা কল্যানী বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে গেলে অজ্ঞাত ১৫-২০ জন অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। নিয়াজের পেটে ছুড়িকাঘাত করা হয়। আনাসের মাথায় সামান্য আঘাত লাগে। বর্তমানে তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, বিষয়টি আজকে স্থানীয় পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। তারা আইনগত ব্যবস্থা নেবেন।
শিরোনাম :
যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই শিক্ষার্থী আহত
-
চেতনায়২৪ ডেস্ক : - আপডেট সময় : ০৪:০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
- ২৩২ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ



































