ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

তুরস্ক উপকূলে নৌকা ডুবে নিহত ১৪

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মুগলা প্রদেশের উপকূলে নৌকা ডুবে অন্তত ১৪ জন  অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় গভর্নরের দপ্তর। নিখোঁজদের উদ্ধারে এখনো তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। 

মুগলা গভর্নরের দপ্তর এক বিবৃতিতে জানায়, এক আফগান নাগরিক সাঁতরে তীরে উঠে স্থানীয় কর্তৃপক্ষকে দুর্ঘটনার খবর দেন। স্থানীয় সময় রাত ১টার কিছু পর ওই ব্যক্তি জানান, মোট ১৮ জন যাত্রী নিয়ে রাবারের নৌকাটি যাত্রা শুরু করেছিল। কিছুক্ষণের মধ্যেই নৌকাটিতে পানি ঢুকে তা ডুবে যায়।

তল্লাশি অভিযানে অংশ নেওয়া উদ্ধারকর্মীরা পরে আরও একজন জীবিত ব্যক্তিকে উদ্ধার করেন, যিনি বোডরুম উপকূলের সেলেবি দ্বীপে পৌঁছাতে সক্ষম হন। এছাড়া সমুদ্র থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

গভর্নরের দপ্তর জানায়, নিখোঁজদের উদ্ধারে চারটি কোস্টগার্ড নৌকা, একটি বিশেষ ডাইভিং টিম এবং একটি হেলিকপ্টার অংশ নিচ্ছে।

এজিয়ান সাগর ইউরোপে প্রবেশের অন্যতম প্রধান রুট, যেখানে উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে আসা হাজারও অভিবাসী নৌপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করে। তুরস্কে সিরিয়া, ইরাক ও আফগানিস্তান থেকে আগত লাখো শরণার্থী আশ্রয় নিয়েছে।

তুরস্কের অভিবাসন ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্যমতে, ২০১৯ সালে দেশটিতে অনিয়মিত অভিবাসী আটক হওয়ার সংখ্যা ছিল প্রায় ৪ লাখ ৫৫ হাজার, যার বেশিরভাগই আফগানিস্তান ও সিরিয়ার নাগরিক। চলতি বছরের ১৬ অক্টোবর পর্যন্ত তুরস্কে ১ লাখ ২২ হাজারের বেশি অনিয়মিত অভিবাসীকে আটক করা হয়েছে।

সূত্র: রয়টার্স

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

তুরস্ক উপকূলে নৌকা ডুবে নিহত ১৪

আপডেট সময় : ১২:০৯:০৬ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫