ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

একযোগে সহযোগী অধ্যাপক হলেন ৫৯৯ গাইনি চিকিৎসক

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:২১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে গাইনি অ্যান্ড অবস্ বিষয়ে সহকারী অধ্যাপক পদে কর্মরত ৫৯৯ জন চিকিৎসক একযোগে সুপারনিউমারারি পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বুধবার (২২ অক্টোবর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব পার-১ শাখার মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত বর্ণিত কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল-২০১৫ এর ৬ষ্ঠ গ্রেডে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হলো।

এছাড়া প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ৩০ অক্টোবর মধ্যে যোগদানপত্র স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখায় প্রেরণের জন্য বলা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত বদলি, পদায়ন বা কর্মস্থল পরিবর্তন করতে পারবেন না। যারা লিয়েন, প্রেষণ, শিক্ষা ছুটি বা মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন, তাদের ক্ষেত্রে ছুটি শেষে যোগদানের পর পদোন্নতি কার্যকর হবে।

এছাড়া পরবর্তীতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ তথ্য প্রমাণিত হলে প্রয়োজনীয় সংশোধন বা বাতিলের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন নামে যাত্রা শুরু করল র‌্যাব

একযোগে সহযোগী অধ্যাপক হলেন ৫৯৯ গাইনি চিকিৎসক

আপডেট সময় : ০৫:২১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫