ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ট্রাম্পকে এড়াতে আসিয়ান সম্মেলনে যাচ্ছেন না মোদি!

মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) সম্মেলনে অংশ নিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সময়সূচির ব্যস্ততার কারণ দেখিয়ে এই সম্মেলনে মোদির পরিবর্তে ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, কুয়ালালামপুরে আগামী ২৬ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত আসিয়ান সম্মেলন অনুষ্ঠিত হবে। তবে ভারতীয় পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণের বিষয়ে কিছু জানানো হয়নি।

সম্প্রতি রাশিয়ার কাছ থেকে তেল কেনা ও বাণিজ্য শুল্ক নিয়ে মোদি ও ট্রাম্পের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে।

এ সম্মেলনে যোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। ভারতের পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার না করলেও ধারনা করা হচ্ছে, ট্রাম্পের সাক্ষাৎ এড়িয়ে চলার জন্যই মোদি যাচ্ছে না মালয়েশিয়ায়।

বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ভারত ইতোমধ্যেই মালয়েশিয়াকে জানিয়েছে যে আসিয়ান বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করবেন জয়শঙ্কর। একইসঙ্গে মোদি আসিয়ান-ভারত সম্মেলনে ভার্চুয়ালভাবে যোগ দিতে পারেন বলেও ইঙ্গিত পাওয়া গেছে।

গত কয়েক বছর ধরে আসিয়ান সম্মেলন ও পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে আসছেন প্রধানমন্ত্রী মোদি।

এবারের আসিয়ান সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ অংশীদার দেশগুলোর নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। ট্রাম্প আগামী ২৬ অক্টোবর দুই দিনের সফরে কুয়ালালামপুরে পৌঁছাবেন।

এছাড়া মোদির মালয়েশিয়া সফরের সঙ্গে কম্বোডিয়া সফরও নির্ধারিত ছিল। তবে মালয়েশিয়া সফর বাতিল হওয়ায় কম্বোডিয়া সফরও আপাতত স্থগিত করা হয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে।

আসিয়ানের ১০ সদস্য দেশ রয়েছে। দেশগুলো হলো— ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।

গত কয়েক বছরে বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে দ্রুত বিকশিত হয়েছে ভারত-আসিয়ান সম্পর্ক।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাম্পকে এড়াতে আসিয়ান সম্মেলনে যাচ্ছেন না মোদি!

আপডেট সময় : ০৪:৫৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫