ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মুদ্রাপাচারে সাইফুজ্জামানের তিন সহযোগী ৫ দিনের রিমান্ড

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৪৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মুদ্রাপাচারে সহযোগী আব্দুল আজিজ, উৎপল পাল ও জাহাঙ্গীর আলমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক তাদের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৮ সেপ্টেম্বর বিভিন্ন দেশে অর্থপাচার প্রক্রিয়ার আলোচিত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের এজেন্ট হিসেবে কাজ করা আরামিট গ্রুপের এজিএম উৎপল পাল এবং দেশের সম্পদ দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল আজিজকে গ্রেফতার করে দুদক।

ওইদিনই সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর স্ত্রী ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানের ড্রাইভার মো. ইলিয়াস তালুকদারের বাড়ি থেকে দুর্নীতি ও অবৈধ সম্পদ সংক্রান্ত ২৩ বস্তা রেকর্ডপত্র উদ্ধার করে দুদকের নেতৃত্বাধীন টাস্কফোর্স।

আলামত পর্যালোচনায় দেখা যায়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দুবাই ও সিঙ্গাপুরের ৫৮২টি সম্পদ ছাড়াও ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন, ক্যাম্বোডিয়ায় সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে। এছাড়া দেশে-বিদেশে ক্রয় করা বাড়ির মালিকানা, ভাড়ার আয়, মেইটেনেন্স ব্যয়সহ বিভিন্ন তথ্য ও ডকুমেন্টস এবং সাইফুজ্জামান চৌধুরীর মাধ্যমে বিদেশে মুদ্রাপাচার তথা মানিলন্ডারিংয়ের তথ্য-প্রমাণ ওই ডকুমেন্টে রয়েছে।

গত ২৮ সেপ্টেম্বর ভয়ভীতি দেখিয়ে ৪২ কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগে সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমীলাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।

মামলার অন্যান্য আসামিরা হলেন- সাবেক পরিচালক সৈয়দ কামরুজ্জামান, রুকমীলার মালিকানাধীন কোম্পানি আরমিটের এজিএম ও ইম্পিরিয়াল ট্রেডিংয়ের মালিক মো. আব্দুল আজিজ, আরামিটের এজিএম ও ক্লাসিক ট্রেডিংয়ের মালিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আরামিটের কর্মচারী ও মডেল ট্রেডিংয়ের মালিক মোহাম্মদ মিছবাহুল আলম, ক্রিসেন্ট ট্রেডার্সের মালিক সৈয়দ নুরুল ইসলাম ও রেডিয়াস ট্রেডিংয়ের মালিক মো. ফরিদ উদ্দিন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

মুদ্রাপাচারে সাইফুজ্জামানের তিন সহযোগী ৫ দিনের রিমান্ড

আপডেট সময় : ০৪:৪৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫