ঢাকা ০৫:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘আগামী নির্বাচনকে ঘিরে পুলিশ তার দায়িত্ব পালনে প্রস্তুতি নিচ্ছে’

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে

আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারাদেশে পুলিশের প্রশিক্ষণ কার্যক্রম চলছে। আসন্ন নির্বাচনে পুলিশ বাহিনী তাদের যথাযথ দায়িত্ব পালনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

‎‎বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, গত ১৭ বছরে বড় ধরনের কোনো অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি। ফলে বর্তমানে কর্মরত দুই লাখ সদস্যের প্রায় অর্ধেকই এই সময়ে নিয়োগপ্রাপ্ত— যাদের অনেকেই কখনো ভোট দেননি বা নির্বাচনের বাস্তব অভিজ্ঞতা নেই। আমাদের অনেক সদস্য জানেই না নির্বাচনে দায়িত্ব কীভাবে পালন করতে হয়। তাই আমরা সারাদেশে ট্রেনিং চালাচ্ছি। আমি সব সময় আমার অফিসারদের বলেছি, ১০০ শতাংশ নিরপেক্ষতা বজায় রাখতে হবে।

‎‎এবারের নির্বাচনকে ঘিরে একটি ‘নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য’ পরিবেশের আশা করা হচ্ছে। তবে যেহেতু দীর্ঘদিন ক্ষমতায় থাকা দলটি এবার অংশ নিতে পারছে না, তাই তারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন কমিশনার।

ডিএমপি কমিশনার বলেন, একটি দল নিষিদ্ধ ঘোষিত। তারা ককটেল বিস্ফোরণ, নাশকতার চেষ্টা করছে। তবে আমরা সর্বোচ্চ সতর্ক আছি— যাতে কোনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড না ঘটে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের বিপক্ষে ‘লজ্জার রেকর্ড’ থেকে বাংলাদেশের মুক্তি

‘আগামী নির্বাচনকে ঘিরে পুলিশ তার দায়িত্ব পালনে প্রস্তুতি নিচ্ছে’

আপডেট সময় : ০৩:৪৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫