ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জেডএনআরএফ ইউনিভার্সিটি শিক্ষার্থীরা প্রযুক্তি উদ্ভাবনে সাফল্য পেলো

বাংলাদেশ আইসিটি ও ইনোভেশন নেটওয়ার্ক ( বিআইআইএন) আয়োজিত ‘ বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২৫’ এ অংশ নিয়ে জেএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্স (জেডইউএমএস)–এর শিক্ষার্থীরা দেশব্যাপী প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

সারা দেশের অসংখ্য উদ্ভাবনী প্রকল্পের মধ্যে থেকে জেডএনআরএফ ইউনিভার্সিটির তিনটি প্রকল্প—SohopathiAI, SolarShield এবং BlinkTalk—বিশেষ স্বীকৃতি লাভ করেছে। এই অর্জন বাংলাদেশের তরুণ উদ্ভাবকদের সক্ষমতা এবং প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নির্মাণের এক উজ্জ্বল প্রতিফলন।

SohopathiAI, একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষা সহায়ক প্ল্যাটফর্ম, শিক্ষার্থীদের স্বল্পমূল্যে পরীক্ষার প্রস্তুতি গ্রহণে সহায়তা করে। প্রকল্পটি Student–Consumer ক্যাটাগরিতে উইনার অ্যাওয়ার্ডd অর্জন করেছে। এর উদ্ভাবকরা হলেন সাব্বির হোসেন, সাইফউল ইসলাম ও তাবিয়া রহমান।

অন্যদিকে, SolarShield একটি IoT-নির্ভর স্মার্ট সোলার প্যানেল কুলিং ও ক্লিনিং সিস্টেম, যা সোলার প্যানেলের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩৮% পর্যন্ত বৃদ্ধি করতে সক্ষম। এটি স্টুডেন্ট ইন্ডাস্ট্রিয়াল ক্যাটাগরিতে মেরিট অ্যাওয়ার্ড অর্জন করেছে।

তৃতীয় প্রকল্প BlinkTalk একটি হেলথ টেক সলিউশন, যা প্যারালাইসড রোগীদের যোগাযোগে সহায়তা করার জন্য উদ্ভাবিত। এটি স্টুডেন্ট ইনক্লুশন অ্যান্ড কমিউনিটি সার্ভিস ক্যাটাগরিতে  মেরিট অর্জন করেছে। এর উদ্ভাবকরা হলেন আলমগীর হোসেন, নুর সাইদ ও তোফা।

এই তিনটি প্রকল্পই ZNRF University–এর শিক্ষার্থী নেতৃত্বাধীন স্টার্টআপ টিমের উদ্ভাবন, যা বিশ্ববিদ্যালয়ের ZNRF University Incubation Center–এর পৃষ্ঠপোষকতা ও পরামর্শে বাস্তবায়িত হয়েছে।

ইনকিউবেশন সেন্টারের পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার আব্দুল্লা আল আরাফ বলেন, ‘আমরা শিক্ষার্থীদের উদ্ভাবন ও গবেষণায় উৎসাহ দিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছি। এর ফলেই তারা দেশি-বিদেশি প্রতিযোগিতায় সাফল্য অর্জন করছে, যা আমাদের গর্বিত করে।’

এ বছর সারাদেশ থেকে মোট ২৫৫টি উদ্ভাবনী আইডিয়া জমা পড়ে, যার মধ্যে ৯০টি আইডিয়া প্রাথমিকভাবে বাছাই করা হয়। পরে ৯ অক্টোবর এআইইউবি এবং ১১ অক্টোবর ইউল্যাবে অনুষ্ঠিত চূড়ান্ত মূল্যায়ন পর্ব শেষে ৩২টি আইডিয়া পুরস্কারের জন্য মনোনীত হয়।

SohopathiAI, SolarShield ও BlinkTalk–এর এই সাফল্য ZNRF University–কে উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তি উদ্যোক্তাবৃত্তির এক উজ্জ্বল কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, গবেষণা দক্ষতা ও প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে অবিরাম কাজ করে যাচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা, অতঃপর…

জেডএনআরএফ ইউনিভার্সিটি শিক্ষার্থীরা প্রযুক্তি উদ্ভাবনে সাফল্য পেলো

আপডেট সময় : ১১:০৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫