ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য, বুয়েট শিক্ষার্থী গ্রেফতার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৪৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

নারীদের নিয়ে সামাজিক মাধ্যমে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি, তাকে সাময়িক বহিষ্কার করেছে বুয়েট প্রশাসন।

মঙ্গলবার (২১ অক্টোবর) মধ্যরাতে ছাত্রকল্যাণ পরিদফতরের পরিচালক অধ্যাপক ড. একেএম মাসুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ই (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং) বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী শ্রীশান্ত রায়ের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল হয়েছে।

এর আগে, নারীদের নিয়ে শ্রীশান্ত রায়ের অশালীন ও যৌন হয়রানিমূলক মন্তব্যের স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বুয়েটের শিক্ষার্থীরা শাস্তির দাবিতে আন্দোলন শুরু করে। তবে এ বিষয়ে বুয়েট প্রশাসনের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য, বুয়েট শিক্ষার্থী গ্রেফতার

আপডেট সময় : ০৬:৪৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫