ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় জামায়াতের প্রতিনিধিদল

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:২০:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করতে যমুনায় প্রবেশ করেছে জামায়াত ইসলামীর প্রতিনিধিদল। বুধবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে তাদেরকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করতে দেখা যায়।

প্রতিনিধি দলটিতে রয়েছেন জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ও রফিকুল ইসলাম খান।

বৈঠকে জুলাই সনদ ও আগামী নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, আজ বিকেল ৫টায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলটিতে ছিলেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও খালেদ সাইফুল্লাহ।

এর আগে, গতকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির প্রতিনিধিদল। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় জামায়াতের প্রতিনিধিদল

আপডেট সময় : ০৬:২০:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫