ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অল্পের জন্য প্রাণে বাঁচলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়েছে, তবে অল্পের জন্য প্রাণে বাঁচলেন তিনি। 

দেশটির সর্বদক্ষিণের রাজ্য কেরালার থিরুভানান্থাপুরম জেলায় আজ বুধবার (২২ অক্টোবর) ঘটেছে এ দুর্ঘটনা। খবর এনডিটিভির।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে জানা গেছে, বুধবার স্থানীয় সময় সাড়ে ১১টার দিকে কেরালার থিরুভানান্থাপুরম জেলার প্রমোদোম স্টেডিয়ামের হেলিপ্যাডে অবতরণ করে দ্রৌপদী মুর্মুকে বহনকারী ভারতীয় বিমানবাহিনীর এমআই ১৭ চপার হেলিকপ্টারটি।

কিন্তু হেলিকপ্টারটি অবতরণ করা মাত্র হেলিপ্যাডের একাংশের কংক্রিট ভেঙে যায়। ফলে চাকা বসে যাওয়ায় খানিক্ষণের জন্য নিয়ন্ত্রণ হারিয়ে বেসামাল হয়ে যায় হেলিকপ্টারটি।

দ্রৌপদী মুর্মুর অবশ্য কোনো ক্ষতি হয়নি। তিনি নিরাপদেই হেলিকপ্টার থেকে অবতরণ করেছেন বলে জানা গেছে।

রাষ্ট্রপতির নিরাপত্তা বহরে থাকা কর্মকর্তাতের একজন এনডিটিভিকে জানিয়েছেন, হেলিকপ্টারটির অবতরণ করার কথা ছিল পম্বা জেলার নিলাক্কালে। কিন্তু সেখানে আবহাওয়া খারাপ থাকায় প্রমোদম স্টেডিয়ামের হেলিপ্যাডে অবতরণ করে সেটি।

সবরিমালা মন্দির পরিদর্শন ও সেখানে প্রার্থনার জন্য চার দিনের সফরে কেরালা গেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

মঙ্গলবার সন্ধ্যায় থিরুভিনান্থাপুরম বিমানবন্দরে অবতরণ করেন তিনি। তার কেরালা সফর শেষ হবে আগামী ২৫ অক্টোবর।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফের ২৫ এজেন্সির নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কা বায়রার একাংশের

অল্পের জন্য প্রাণে বাঁচলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

আপডেট সময় : ০৪:৪০:৫১ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫