ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এখন থেকে স্টেশনে ঢুকে মেট্রোতে না চড়লেও গুণতে হবে ভাড়া

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৩০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

নতুন নিয়ম চালু করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। এখন থেকে স্টেশনে ঢুকে কার্ড স্ক্যান করার পর কোনো ব্যক্তি যদি মেট্রোরেলে ভ্রমণ নাও করেন, তারপরও তাকে ভাড়া হিসেবে গুণতে হবে ১০০ টাকা।  

গত সোমবার (২০ অক্টোবর) থেকে নতুন এই নিয়ম চালু করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। মেট্রোরেল স্টেশনগুলোতেও এ সংক্রান্ত নোটিশও টাঙানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, সম্মানিত যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমানে একই স্টেশনে বিনা ভাড়ায় এন্ট্রি এক্সিট বন্ধ আছে। একই স্টেশনে এন্ট্রি করে এক্সিট করলে ১০০ টাকা ভাড়া কাটা হবে। আদেশক্রমে—ডিএমটিসিএল কর্তৃপক্ষ।

নতুন নিয়মের বিষয়ে কারওয়ান বাজার স্টেশনের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, এখন থেকে স্টেশনের ভেতর দিয়ে ফ্রি এক্সিট, এন্ট্রি নেওয়া যাবে না। সোমবার থেকে এই নিয়ম কার্যকর হয়েছে।

এদিকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ জানান, তিনি নতুন এই নিয়ম সম্পর্কে জানেন না। যদিও তারা এখন মেট্রোরেলের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিচ্ছেন বলে জানান।

অন্যদিকে নতুন এই নিয়ম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক যাত্রী। ঢাকা মেট্রোরেল হেল্পলাইন নামের একটি ফেসবুক গ্রুপে এ সংক্রান্ত পোস্টে তিন হাজারের বেশি মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

পোস্টের প্রতিক্রিয়ায় যাত্রীরা বলছেন, স্টেশনে প্রবেশের পর হঠাৎ যদি কারও জরুরি প্রয়োজনে বের হতে হয় বা হঠাৎ কেউ যদি অসুস্থ হয়ে পড়েন, তার ক্ষেত্রেও এই নিয়ম প্রয়োগ করা অন্যায়।

যাত্রীরা আরও বলছেন, যদি ভাড়া ফাঁকি দেওয়া ঠেকানোর উদ্দেশে নতুন এই নিয়ম করা হয়ে থাকে, সে ক্ষেত্রে ন্যূনতম ভাড়া কাটতে পারে। কিন্তু সবার ক্ষেত্রে ১০০ টাকা ভাড়া কাটা অযৌক্তিক।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

এখন থেকে স্টেশনে ঢুকে মেট্রোতে না চড়লেও গুণতে হবে ভাড়া

আপডেট সময় : ১০:৩০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫