ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৩৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গীতে মোবাইল ছিনতাই চেষ্টার অভিযোগে গণপিটুনিতে অজ্ঞাত এক যুবকের (৩২) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে টঙ্গী স্টেশন রোডে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টঙ্গীর স্টেশন রোড এলাকায় মোবাইল ছিনতাইয়ের চেষ্টাকালে এক যুবককে ছিনতাইকারী সন্দেহে আটক করেন স্থানীয়রা। এসময় উত্তেজিত জনতা ওই যুবককে ধরে গণপিটুনি দেয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে মারা যান ওই যুবক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান বলেন, ছিনতাইয়ের সময় গণপিটুনি এক যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে হত্যা মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

গাজীপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৫:৩৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫