ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষকরা নবউদ্যমে ক্লাসে ফিরবেন, প্রত্যাশা প্রধান উপদেষ্টার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

শিক্ষকরা ক্লাসে ফিরে যাবেন বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। 

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ানোর ফলে শিক্ষকরা আন্দোলন প্রত্যাহার করে নবউদ্যমে ক্লাসে ফিরে যাবেন বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, আন্দোলনরত শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন, ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে অবদান রাখবেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এমনটা জানানো হয়েছে।

প্রেস উইং জানায়, চলতি বছরের ১ নভেম্বর থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া মূল বেতনের সাড়ে সাত শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। একইসঙ্গে, আগামী বছরের জুলাই মাস থেকে বাড়িভাড়া আরও সাড়ে সাত শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে।

প্রেস উইং থেকে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের দাবি নিয়ে গত কয়েক দিন ধারাবাহিকভাবে বিভিন্ন উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তাদের মধ্যে ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের দাবি যৌক্তিক বলে মনে করে। তবে বাস্তবতা হলো, ১৫ বছরের সীমাহীন দুর্নীতি ও লুটপাটে বিধ্বস্ত বাংলাদেশের অর্থনীতি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর গতিশীল হলেও এখনই মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির মতো সামর্থ্যে অর্থনীতিতে ফেরেনি। তাই সরকারকে বাস্তবতার নিরীখে এ সিদ্ধান্ত নিতে হয়েছে।

প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি. আর. আবরারসহ সংশ্লিষ্ট সকলকে তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন।

এদিকে সরকারের পক্ষ থেকে ১৫ শতাংশ বাড়িভাড়া বাড়ানোর সিদ্ধান্ত মেনে নিয়েছেন শিক্ষকরা। এর পরিপ্রেক্ষিতে আগামীকাল বুধবার থেকে ক্লাসে ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজী।

মঙ্গলবার (২১অক্টোবর) সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি এই ঘোষণা দেন।

বাড়িভাড়া ভাতা বাড়ানোসহ তিন দাবিতে বেশ কয়েক দিন ধরে আন্দোলন করছেন শিক্ষকরা। তাদের আন্দোলনের মধ্যে ১৯ অক্টোবর বাড়িভাড়া ভাতা সর্বনিম্ন ২০০০ টাকা করে নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়।

সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে তিন দফা দাবি আদায়ে একের পর এক কর্মসূচি পালন করে আসছেন শিক্ষকরা। আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার মুখে কালো কাপড় বেঁধে শাহবাগে অবস্থান নেওয়ার কর্মসূচি ঘোষণা করেন শিক্ষকরা। এমন অবস্থার মধ্যে বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ করার সিদ্ধান্তের কথা জানানো হলো সরকারের পক্ষ থেকে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

শিক্ষকরা নবউদ্যমে ক্লাসে ফিরবেন, প্রত্যাশা প্রধান উপদেষ্টার

আপডেট সময় : ০৩:৪৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫