ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

৫১ কর্মীকে গাড়ি উপহার দিলেন কোম্পানির মালিক

ভারতের হরিয়ানা রাজ্যের চণ্ডীগড়ে দীপাবলী উৎসব উপলক্ষে ব্যতিক্রমী এক উদাহরণ তৈরি করেছেন একটি কোম্পানির মালিক। ‘মিটস হেলথকেয়ার’ নামের প্রতিষ্ঠানটির কর্ণধার এম কে ভাটিয়া এবার ৫১ জন কর্মীকে নতুন গাড়ি উপহার দিয়েছেন।

কোম্পানির সদর দপ্তর চণ্ডীগড়ের পঞ্চকুলা এলাকায়। এম কে ভাটিয়া শুধু ব্যবসায়ী নন, সমাজসেবী হিসেবেও পরিচিত। তার প্রতিষ্ঠান মিটস হেলথকেয়ার ওষুধ, চিকিৎসাসামগ্রী এবং স্বাস্থ্যসেবা–সংক্রান্ত বিভিন্ন পণ্য উৎপাদন করে।

সোমবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম লিঙ্কড ইনে পোস্ট করা এক বার্তায় কর্মীদের গাড়ি উপহার দেওয়ার তথ্য এম কে ভাটিয়া নিজেই নিশ্চিত করেছেন। বিভিন্ন কর্মী গাড়ি চাবি হস্তান্তরের ছবিও লিঙ্কড ইন পোস্টে শেয়ার করেছেন তিনি।

কর্মীদের উপহার হিসেবে যেসব গাড়ি দেওয়া হয়েছে, সেগুলো ভারতীয় নির্মাতা টাটার তৈরি ‘টাটা পাঞ্চ’ মডেলের এসইউভি।

লিঙ্কডইনে দেওয়া এক পোস্টে এম কে ভাটিয়া জানিয়েছেন, এটি তার প্রথম এমন উদ্যোগ নয়—২০২৩ ও ২০২৪ সালেও দীপাবলিতে তিনি কর্মীদের নতুন গাড়ি উপহার দিয়েছিলেন।

তবে গত দুই বছর প্রতি বছর ১৫ জন করে কর্মী এই উপহার পেয়েছিলেন। এবার সেই সংখ্যা বাড়িয়ে ৫১-তে উন্নীত করা হয়েছে। গত দুই বছরেও কর্মীদের উপহার হিসেবে টাটা পাঞ্চ এসইউভি মডেলের গাড়িই দেওয়া হয়েছিল।

লিঙ্কডইনে দেওয়া পোস্টে এম কে ভাটিয়া জানিয়েছেন, এই উপহারের জন্য বাছাই করা হয়েছে কোম্পানির সবচেয়ে নিবেদিতপ্রাণ কর্মীদের।

পোস্টে তিনি লিখেছেন, ‘আমি কখনোই তাদের কর্মী বা স্টাফ বলে ডাকিনি—তারা আমার এবং আমার পরিবারের জীবনে এক একজন রকস্টার, এক একজন সেলিব্রিটি। তারা আমাদের জীবনকে একেবারে ব্লকবাস্টার করে তুলেছে।’

এম কে ভাটিয়ার এই পোস্ট ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। হাজারো নেটিজেন তাকে শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসাচ্ছেন।

সূত্র: হিন্দুস্থান টাইমস

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৫১ কর্মীকে গাড়ি উপহার দিলেন কোম্পানির মালিক

আপডেট সময় : ১০:৪৯:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫