ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে যুদ্ধ থামাতে বললেন ট্রাম্প

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:০৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনের উচিত রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ করা। সেইসঙ্গে বর্তমান আঞ্চলিক পরিস্থিতি মেনে নিতে কিয়েভকে পরামর্শ দিয়েছেন তিনি।

রোববার ওয়াশিংটনে সাংবাদিকদের এসব কথা বলেন ট্রাম্প। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

ট্রাম্প বলেন, শুক্রবার তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে ‘সৌহার্দ্যপূর্ণ’ বৈঠক করেছেন। তবে কিয়েভকে পুরো দনবাস অঞ্চল মস্কোর কাছে ছেড়ে দেয়ার জন্য অনুরোধ করেছেন, এমন প্রতিবেদন অস্বীকার করেন ট্রাম্প।

তিনি বলেন, ‘না, আমরা কখনো এ বিষয় নিয়ে আলোচনা করিনি। তাদের (ইউক্রেনের) উচিত যুদ্ধরেখার যেখানে এখন তারা আছে, সেখানেই থেমে যাওয়া।’

ট্রাম্প আরো বলেন, ‘দনবাস অঞ্চলের প্রায় ৭৮ শতাংশ এলাকা ইতোমধ্যেই রাশিয়া নিয়ন্ত্রণে নিয়েছে। ইউক্রেন চাইলে পরে কোনো সময় এ বিষয়ে আলোচনা করতে পারে, কিন্তু এখন সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে যুদ্ধ থামানো।’

২০১৪ সাল থেকে দনেৎস্ক এবং লুহানস্ককে ঘিরে থাকা দনবাস অঞ্চলটি সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মস্কো ক্রিমিয়া দখলের পর রাশিয়া-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা একে স্বাধীন প্রজাতন্ত্র ঘোষণা করে।

রাশিয়ার বাহিনী পরবর্তীতে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ‘বিশেষ অভিযান’ শুরু করার পর বেশিরভাগ এলাকার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে যুদ্ধ থামাতে বললেন ট্রাম্প

আপডেট সময় : ০৮:০৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫