ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাদরাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী

বিপদে ফেলে পালিয়ে যাওয়া নেতা আমরা চাই না : মির্জা ফখরুল

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে নেতা বিপদের সময় কর্মীদের ফেলে পালিয়ে যায়, এমন নেতা বিএনপি চায় না। তিনি বলেন, যে কোনো পরিস্থিতিতে দলের নেতা-কর্মীদের সঙ্গে থেকে সবাইকে নিয়ে এগিয়ে যেতে পারবেন—এমন নেতাই প্রয়োজন।

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মতুয়া সম্প্রদায়ের সদস্যদের যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাবু সোমনাথ দে, বাবু কপিল কৃষ্ণ মণ্ডল ও বাবু সমেন সাহার নেতৃত্বে মতুয়া সম্প্রদায়ের প্রায় ৫০ জন সদস্য বিএনপিতে যোগ দেন। এ সময় তারা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল তুলে দেন।

মির্জা ফখরুল বলেন, ১৯৯১ সালের পর ২০২৪ সালের গণঅভ্যুত্থানে বিএনপির মধ্যে যে ঐক্য গড়ে উঠেছে, সেটিকে ভাঙার চেষ্টা চলছে। সচেতনভাবে সেই অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। আমরা শান্তিতে বসবাস করতে চাই।

মতুয়া সম্প্রদায়ের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, সুখে-দুঃখে আমরা আপনাদের পাশে থাকব। আপনারা নিজেদের নিঃস্ব বা নির্বান্ধব ভাববেন না। আমরা সর্বশক্তি দিয়ে আপনাদের পাশে থাকব।

সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আমি সরকারকে বলব—বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের—আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো হয়রানি চাই না।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বাবু বিজন কান্তি সরকার, বাবু রমেন বাবু প্রমুখ।

আপলোডকারীর তথ্য

মাদরাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত

বিপদে ফেলে পালিয়ে যাওয়া নেতা আমরা চাই না : মির্জা ফখরুল

আপডেট সময় : ০৭:২৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫