ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ইমরান খানের বোনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:১০:২১ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে
আলীমা খান (ইমরান খানের সহোদর বোন)।

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অবস্থিত একটি সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি) ইমরান খানের বোন আলীমা খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

এই আদেশ দেওয়া হয় তার বিরুদ্ধে হওয়া মামলায় ধারাবাহিক অনুপস্থিতির কারণে। আদালত তাকে আগামী ২২ অক্টোবর আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে।

এই মামলায় আলীমা খানসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

সোমবারের (২০ অক্টোবর) শুনানিতে বাকি ১০ অভিযুক্ত আদালতে উপস্থিত ছিলেন এবং ৫ জন সরকারি সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন।

৭১ বছর বয়সী সাবেক ক্রিকেটার ও প্রধানমন্ত্রী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে আছেন। তার বিরুদ্ধে দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাসবাদ পর্যন্ত একাধিক মামলা চলছে। তিনি ২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতা হারান।

২৬ নভেম্বর ২০২৪ সালের এই বিক্ষোভ আয়োজন করা হয়েছিল পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে মুক্ত করার দাবিতে সরকারকে চাপ প্রয়োগের উদ্দেশ্যে।

তিন দিনের ওই বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়, যখন নিরাপত্তা বাহিনীর সঙ্গে পিটিআই কর্মীদের সংঘর্ষ হয়। এতে তিনজন রেঞ্জার্স সদস্য ও একজন পুলিশ সদস্য নিহত হন। এ ঘটনায় ইমরান খানের বোনের বিরুদ্ধেও মামলা হয়।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইমরান খানের বোনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

আপডেট সময় : ০৬:১০:২১ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫