ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

বেতন কাঠামো নিয়ে কমিশনের সঙ্গে বৈঠকে বসছে কর্মকর্তা-কর্মচারীদের সংগঠনগুলো

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২১:৪৮ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

জাতীয় বেতন কমিশনের (পে কমিশন) সঙ্গে আজ সোমবার বৈঠকে বসছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ১৩ সংগঠন। বাংলাদেশ সচিবালয়ে সংগঠনগুলোর নেতাদের সঙ্গে ভিন্ন ভিন্ন সময়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

জাতীয় বেতন কমিশন ২০২৫-এর সদস্য সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মো. ফরহাদ সিদ্দিক স্বাক্ষরিত পৃথক চিঠিতে বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গতকাল রোববার (১৯ অক্টোবর) পাঠানো ওই চিঠিতে জানানো হয়, জাতীয় বেতন কমিশন, ২০২৫-এর সঙ্গে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন অ্যাসোসিয়েশন বা সমিতির প্রতিনিধিদের মতবিনিময় সভা আজ ২০ অক্টোবর বাংলাদেশ সচিবালয়ের পুরোনো ভবনের সম্মেলন কক্ষে (৩০৪ নম্বর কক্ষ, ৪র্থ তলা) অনুষ্ঠিত হবে।

এই সভায় অ্যাসোসিয়েশন বা সমিতিগুলোর প্রতিনিধিদের যথাসময়ে উপস্থিত হয়ে তাদের মতামত প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বেতন বৃদ্ধি, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা সংক্রান্ত তাদের দাবি ও সুপারিশসমূহ কমিশনের সামনে তুলে ধরবেন।

সভায় অ্যাসোসিয়েশন বা সমিতিগুলোর প্রতিনিধিদের যথাসময়ে উপস্থিত হয়ে তাদের মতামত প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বেতন কাঠামো নিয়ে কমিশনের সঙ্গে বৈঠকে বসছে কর্মকর্তা-কর্মচারীদের সংগঠনগুলো

আপডেট সময় : ০২:২১:৪৮ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫