ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

আফগান ক্রিকেটারদের মৃত্যু নিয়ে আইসিসির বিবৃতিতে ক্ষুব্ধ পাকিস্তান

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৫:০৩:২৯ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলমান সীমান্ত উত্তেজনার রেশ এসে পড়েছে ক্রিকেট মাঠেও। পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের তিন ক্রিকেটার নিহত হওয়ার অভিযোগে ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে আফগান ক্রিকেট বোর্ড (এসিবি)। এ সিদ্ধান্তের ফলে সিরিজে আফগানিস্তানের বদলে অংশ নিচ্ছে জিম্বাবুয়ে।

এসিবির দাবি, সম্প্রতি পাকিস্তানের চালানো এক বিমান হামলায় আফগানিস্তানের আরগুন এলাকায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন বেসামরিক মানুষ। নিহতদের মধ্যে ছিলেন তিন ক্রিকেটার- হারুন, কবির আগা ও সিবগাতুল্লাহ। এ ঘটনায় শোক জানিয়েছেন আফগান ক্রিকেট তারকা মোহাম্মদ নবি ও রশিদ খান। তাঁরা হামলার নিন্দাও জানিয়েছেন সামাজিক মাধ্যমে।

ঘটনার পর এসিবি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতি আহ্বান জানায়, যেন দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। আইসিসি বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে এসিবির অবস্থানকে স্বাগত জানায়।

তবে পাকিস্তান এ অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। দেশটির তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, “এই ঘটনার কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। আইসিসি যাচাই না করেই একতরফা বিবৃতি দিয়েছে, যা উদ্দেশ্যপ্রণোদিত।” তিনি আরও দাবি করেন, আইসিসি ও এসিবি মিলে ‘সাজানো ঘটনা’ তৈরি করেছে।

এদিকে, আফগানিস্তানের নাম প্রত্যাহারের ফলে পাকিস্তান, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাকে নিয়ে হবে ত্রিদেশীয় সিরিজ। রাওয়ালপিন্ডিতে ১৭ নভেম্বর শুরু হবে টুর্নামেন্ট। রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে। ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আফগান ক্রিকেটারদের মৃত্যু নিয়ে আইসিসির বিবৃতিতে ক্ষুব্ধ পাকিস্তান

আপডেট সময় : ০৫:০৩:২৯ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫