ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত ৩

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:০৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে

রাজধানীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত ৩

‎রাজধানীর রামপুরায় ভোরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তিন স্যানিটারি মিস্ত্রী গুরুতর আহত হয়েছে। এ সময় গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল নিয়ে যায় স্থানীয়রা।

‎রোববার (১৯ অক্টোবর) সকাল সোয়া ৬টায় পূর্ব রামপুরা কমিশনার গলিতে এ ঘটনা ঘটে।

‎আহতরা হলেন- আমিনুল ইসলাম, মো. রাজন ও মো. আশরাফুল ইসলাম।

‎আহত আমিনুলে বাড়ি মাদারীপুর জেলার কালকিনি থানায়। রাজনের বাড়ি বরিশাল জেলা গৌরনদী থানায়। আশরাফুলের বাড়ি বরিশাল জেলায়। বর্তমানে, সবাই পূর্ব রামপুরার জামতলা হারুনের ভাড়া বাসায় থাকতেন।

‎তাদের হাসপাতালে নিয়ে আসা রিফাত বলেন, আহত তিনজনই স্যানিটারি মিস্ত্রি। ভোরের দিকে রিকশায় করে যাওয়ার সময় পূর্ব রামপুরা জামতলা কমিশনার গলি এলাকায় ৬-৭ জন ছিনতাইকারী তাদের রিকশার গতিরোধ করে। এ সময় তাদের কাছ থেকে টাকা মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

মালামাল দিতে না চাইলে আমিনুলের ডান হাতে ছুরিকাঘাত করে ৭ হাজার ৫০০ টাকা ও দুটি মোবাইল নিয়ে যায়। রাজনকে বাম কাঁধে ছুরিকাঘাত করে একটি মোবাইল নিয়ে যায়। আশরাফুলকে বাম কাঁধে ছুরিকাঘাত করে ১১ হাজার টাকা ও একটি মোবাইল নিয়ে যায়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের বিপক্ষে ‘লজ্জার রেকর্ড’ থেকে বাংলাদেশের মুক্তি

রাজধানীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত ৩

আপডেট সময় : ০৪:০৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫