ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

আরও দুই ইসরায়েলি জিম্মির লাশ ফেরত দিলো হামাস

যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে আরও দুই ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। শনিবার (১৮ অক্টোবর) রাতে দুটি কফিনে করে মরদেহগুলো পাঠায় তারা।

তবে এ মরদেহ কোন কোন জিম্মির সেটি প্রকাশ করেনি হামাস। রাতে রেডক্রসের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়। খবর টাইমস অব ইসরায়েল ও তাসের।

এরপর সেগুলো গাজায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের কাছে পৌঁছে দেয় রেডক্রসের কর্মীরা।

সেখান থেকে মরদেহগুলোর পরিচয় শনাক্ত করতে এগুলো ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলআবিবের আবু কবির ফরেনসিক ইনস্টিটিউটে নেওয়া হয়।

এগুলোর পরিচয় নিশ্চিত হতে দুইদিন বা তারও বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছে ইসরায়েলি কর্মকর্তারা।

যদিও এখন পর্যন্ত হামাস যতগুলো মরদেহ পাঠিয়েছে সেগুলোর পরিচয় একদিনের কম সময়ে শনাক্ত করেছে আবু কবির ফরেনসিক ইনস্টিটিউটের চিকিৎসকরা।

নতুন দুটি মরদেহ জিম্মিদের এটি নিশ্চিত হওয়া গেলে ইসরায়েলের কাছে হামাসের হস্তান্তরকৃত মরদেহের সংখ্যা ১২ জনে পৌঁছাবে। এতে করে হামাসের কাছে আরও ১৬টি মরদেহ থেকে যাবে।

গত সপ্তাহে হামাস জানিয়েছিল, তাদের কাছে যেসব জিম্মির মরদেহ আছে তার সবগুলো তারা ফিলিয়ে দিয়েছে।

এখন বাকি মরদেহ পেতে খোঁজ চালাতে হবে। এজন্য অত্যাধুনিক যন্ত্রপাতি ও সহায়তা প্রয়োজন হবে বলে জানিয়েছিল তারা।

এদিকে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, সব জিম্মির মরদেহ ফেরত পাওয়া ও হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রকরণের মাধ্যমে তাদের যুদ্ধ শেষ হবে।

কিন্তু হামাস জানিয়েছে, তারা রাইফেলের মতো রক্ষণাত্মক অস্ত্র সমর্পণ করবে না।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আরও দুই ইসরায়েলি জিম্মির লাশ ফেরত দিলো হামাস

আপডেট সময় : ০২:৩৫:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫