ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:০৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
  • ২৯৬ বার পড়া হয়েছে

দেশকে এগিয়ে নিতে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। আজ রোববার সকালে বঙ্গভবনে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে এ আহ্বান জানান তিনি।

এ সময় রাষ্ট্রপতি বলেন, বর্তমান পরিস্থিতিতে উন্নত-সমৃদ্ধ ও বৈষম্যহীন দেশ গড়ে তুলতে সহিষ্ণুতা, পারস্পরিক আস্থা-বিশ্বাস আর সহযোগিতার কোনো বিকল্প নেই। দেশকে এগিয়ে নিতে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

আধুনিক বাংলাদেশ গঠন প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, আবহমান বাংলার সংস্কৃতিতে অসাম্প্রদায়িক চেতনা, পারস্পরিক ঐক্য, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে দেশ গঠন করতে হবে।

পরে দেশে চলমান বন্যায় সহায় সম্বলহীন মানুষের পাশে সামর্থ্য অনুযায়ী দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।

আজ বঙ্গভবনের দরবার হলে বেলা ১১টা থেকে শুরু হয় অনুষ্ঠান। এ সময় রাষ্ট্রপতি তাঁর স্ত্রী ডা. রেবেকা সুলতানাকে নিয়ে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

আপডেট সময় : ০৭:০৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪