ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

‘শাপলা চত্বরে শহিদের নাম স্থায়ী অবকাঠামোয় লিখতে উদ্যোগ নিয়েছে সরকার’

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:০৫:২১ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

দেশের মানুষ যেন শাপলার শহিদদের ভুলে না যায় তার জন্য শাপলা চত্বরে শহিদদের নাম স্থায়ী অবকাঠামোতে লিখে রাখার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ (শনিবার, ১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১৩ সালের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাযজ্ঞ এবং ২০২১ সালের মার্চ মাসে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সংঘটিত হত্যাযজ্ঞে শহিদ পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় আসিফ মাহমুদ শহিদদের স্বীকৃতি প্রদান করে শহিদ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।তিনি বলেন, ‘পরাজিত ফ্যাসিবাদী শক্তি শাপলার ঘটনা ও শহিদদের নিয়ে সবকিছুতেই প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে। ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘শহিদদের রক্ত বৃথা যায় না, শাপলার ৫ মে আর ’২৪ এর ৫ আগস্ট একই সুতোয় গাথা।’

এসময় ৫৮ শহিদ পরিবারের হাতে চেক তুলে দেয়া হয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘শাপলা চত্বরে শহিদের নাম স্থায়ী অবকাঠামোয় লিখতে উদ্যোগ নিয়েছে সরকার’

আপডেট সময় : ০৪:০৫:২১ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫