ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান বর্জনের ঘোষণা এনসিপির

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:২৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না এনসিপি।

‘জুলাই সনদ-২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি জানিয়েছে, এ ধরনের আনুষ্ঠানিকতা কোনো কার্যকর আইনি ভিত্তি তৈরি করবে না এবং তা একতরফা দলিলে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৪৮ মিনিটে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে এক ঘোষণায় জানানো হয়, ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না।’ এই বক্তব্যে উদ্ধৃত হন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াঁজো প্রধান আরিফুল ইসলাম আদীব।

এনসিপির বিবৃতিতে বলা হয়, ‘এই স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে কোনো আইনি ভিত্তি অর্জিত হবে না। এটি কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকবে। এনসিপি বহুবার স্পষ্টভাবে আইনি ভিত্তির প্রয়োজনীয়তার কথা জানিয়েছে। আইনি ভিত্তি নিশ্চিত হওয়ার পূর্বে এ ধরনের আনুষ্ঠানিকতা ‘জুলাই ঘোষণাপত্র’- এর মতো একপক্ষীয় দলিলে পরিণত হবে।’

তবে, জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধির প্রসঙ্গে এনসিপি জানিয়েছে, দলটি কমিশনের ভবিষ্যৎ কার্যক্রমে অংশ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করবে এবং দাবি পূরণ হলে পরবর্তী পর্যায়ে সনদ স্বাক্ষরের প্রক্রিয়ায় যোগ দিতে পারে।

আজ শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই সনদ-২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। তবে এনসিপির অনুপস্থিতি সনদ প্রক্রিয়াকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে।

দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শুক্রবার সকালে একই বার্তা সামাজিক মাধ্যমে পুনরায় শেয়ার করেন, যা দলীয় অবস্থানকে আরও স্পষ্ট করে তোলে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান বর্জনের ঘোষণা এনসিপির

আপডেট সময় : ১১:২৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫