ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে লুৎফে সিদ্দিকীর বৈঠক

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৪৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

দেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।

বুধবার (১৫ অক্টোবর) ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের ওয়েস্ট উইং অফিসে অনুষ্ঠিত এ বৈঠকে উষ্ণ অভ্যর্থনা ও ফলপ্রসূ আলোচনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন লুৎফে সিদ্দিকী।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

বৈঠকে সার্জিও গোর ও লুৎফে সিদ্দিকী বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা, অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কার, শ্রমবাজার উন্নয়নসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন। তারা আঞ্চলিক ও বৈশ্বিক সম্পর্ক, নির্বাচন প্রক্রিয়া, অপতথ্যের ঝুঁকি এবং উন্মুক্ত ও সরাসরি যোগাযোগ বজায় রাখার গুরুত্ব নিয়েও আলোচনা করেন।

বিশেষ দূত লুৎফে সিদ্দিকী প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সম্পর্কে রাষ্ট্রদূত গোরের প্রশংসাসূচক মন্তব্যের জন্য তাকে ধন্যবাদ জানান এবং দ্বিপাক্ষিক ও আঞ্চলিক অংশীদারিত্ব আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি নিকট ভবিষ্যতে রাষ্ট্রদূত গোরকে ঢাকা সফরের আমন্ত্রণও জানান।

এই বৈঠকটি গত সেপ্টেম্বরের শেষের দিকে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ও  রাষ্ট্রদূত গোরের মধ্যে অনুষ্ঠিত সংলাপের ধারাবাহিকতা বজায় রেখেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে লুৎফে সিদ্দিকীর বৈঠক

আপডেট সময় : ০৭:৪৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫