ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘ভারত-সমর্থিত’ ৩৪ সন্ত্রাসীকে হত্যা করল পাকিস্তান

অভিযান চালিয়ে ‘ভারত-সমর্থিত’ ৩৪ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। খাইবার পাখতুনখোয়া প্রদেশে চালানো ধারাবাহিক অভিযানে ‘ফিতনা আল-খাওয়ারিজের’ এসব সদস্যকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর।

বৃহস্পতিবার আইএসপিআরের এক বিবৃতিতে জানানো হয়, ১৩ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তান এবং বান্নু জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী।

আইএসপিআরের ভাষ্যমতে, প্রথম অভিযানটি চালানো হয় উত্তর ওয়াজিরিস্তানের স্পিনওয়াম এলাকায়। অভিযানের সময় নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে কার্যকর হামলা চালায়। তীব্র গোলাগুলির পর ১৮ জন সন্ত্রাসী নিহত হয়।

দ্বিতীয় অভিযানটি হয় দক্ষিণ ওয়াজিরিস্তানে, যেখানে আরও আটজন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে দাবি পাকিস্তানি সেনাবাহিনীর।

একইভাবে, বান্নু জেলায় সংঘটিত তৃতীয় অভিযানে আরও আটজন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানায় আইএসপিআর। বিবৃতিতে আরও বলা হয়, এলাকায় এখনও ‘ভারত-সমর্থিত সন্ত্রাসীদের’ খোঁজে তল্লাশি অভিযান চলছে।

আইএসপিআর জানায়, সন্ত্রাসবিরোধী অভিযান ‘আজম-এ-ইস্তেহকাম’–এর অংশ হিসেবে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিদেশি সমর্থিত সন্ত্রাসবাদের শিকড় উপড়ে ফেলতে দৃঢ়প্রতিজ্ঞ। এই অভিযান অব্যাহত থাকবে।

সূত্র: জিও নিউজ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

‘ভারত-সমর্থিত’ ৩৪ সন্ত্রাসীকে হত্যা করল পাকিস্তান

আপডেট সময় : ০৬:৩৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫