ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরায় দীর্ঘদিন ধরে ‘ছোঁ মেরে’ ছিনতাই করা গ্রুপের ২ সদস্য গ্রেপ্তার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৩০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

দীর্ঘদিন ধরে উত্তরা পশ্চিম থানা এলাকায় হেলমেট পরে মোটরসাইকেল যোগে ছোঁ মেরে ছিনতাই করে আসা একটি সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। তারা হলেন- সাইফুল ইসলাম শাওন (৩৯) ও ২। মো. ফারুক হোসেন (৩৮)। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়েছে, মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে উত্তরা পশ্চিম থানাধীন ৭ নম্বর সেক্টরের রবীন্দ্র সরণি রোডে ঢাকা আই-কেয়ার হাসপাতালের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দুইটি মোটরসাইকেল  উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে,ছিনতাইকারী এই চক্রটি বিভিন্ন ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, এটিএম বুথ এবং অর্থলগ্নি সংস্থার সামনে অবস্থান করে লোকজনের গতিবিধি পর্যবেক্ষণ করত। লোকজন নগদ টাকা তুলে চলে যাওয়ার সময় তাদের অনুসরণ করে সুবিধাজনক স্থানে মোটরসাইকেল যোগে গতিরোধ করে বা ছোঁ মেরে  টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যেত। ভুক্তভোগীরা থানায় অভিযোগ দায়ের করলে একাধিক মামলা রুজু হয়।

উত্তরা পশ্চিম থানার চৌকস অফিসারদের নিয়ে একটি বিশেষ ‘ছিনতাই প্রতিরোধ টিম’ গঠন করা হয়। টিমটি প্রতিটি ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে একই ধরনের মোটরসাইকেল ও হেলমেট লক্ষ্য করা যায়। পরবর্তীতে ১৪ অক্টোবর দুপুরে উত্তরা পশ্চিম থানাধীন ৭ নম্বর সেক্টরের রবীন্দ্র সরণি রোডে ঢাকা আই-কেয়ার হাসপাতালের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপি জানিয়েছে,  প্রাথমিক জিজ্ঞাসাবাদে চক্রের আরেক সদস্য মো. জিল্লুর রহমান খানের সঙ্গে মিলে তারা একাধিক ছিনতাইয়ের ঘটনায় জড়িত বলে স্বীকার করেছে। ছিনতাইকৃত অর্থ তিনজন সমভাবে ভাগ করে নিত। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে গোপালগঞ্জ জেলায় অভিযান চালিয়ে গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম শাওনের কাছ থেকে ৮ লাখ টাকা উদ্ধার করা হয়।

এই চক্রটি দীর্ঘদিন ধরে উত্তরা এলাকায় এ ধরনের অপরাধ করে আসছিল। সাইফুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি ছিনতাই মামলা রয়েছে এবং ফারুক হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২ টি ছিনতাই মামলা রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

উত্তরায় দীর্ঘদিন ধরে ‘ছোঁ মেরে’ ছিনতাই করা গ্রুপের ২ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৩০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫