ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

পাকিস্তান-আফগানিস্তান ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা

আফগানিস্তানের তালেবান সরকারের অনুরোধে পাকিস্তান ও তালেবান পক্ষ পরস্পরের সম্মতিতে ৪৮ ঘণ্টার অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করেছে। বুধবার ( ১৫ অক্টোবর) এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়, ‘আফগান তালেবান সরকারের অনুরোধে এবং পারস্পরিক সম্মতির ভিত্তিতে পাকিস্তান ও তালেবান আজ বুধবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’ এই সময়ের মধ্যে উভয় পক্ষ গঠনমূলক আলোচনায় বসবে, যার লক্ষ্য হবে ‘ইতিবাচক ও টেকসই সমাধান খুঁজে বের করা।’

এই ঘোষণাটি আসে এমন সময়, যখন পাকিস্তান সেনাবাহিনী আফগানিস্তানের কান্দাহারে তালেবান অবস্থানগুলোর ওপর নির্ভুল হামলা চালিয়ে তাদের বেশ কয়েকটি ঘাঁটি ধ্বংস করেছে বলে নিরাপত্তা সূত্রে জানা গেছে।

সূত্রগুলোর বরাতে জানা যায়, হামলার লক্ষ্যবস্তু ছিল তালেবান ব্যাটালিয়ন নম্বর ৪ ও বর্ডার ব্রিগেড নম্বর ৬-যার দুটি উভয়ই সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।

এতে ডজনখানেক তালেবান যোদ্ধা ও বিদেশি অপারেটিভ নিহত হয়েছে বলে সূত্রগুলো নিশ্চিত করেছে। পাকিস্তানি সেনাবাহিনী জানায়, সাম্প্রতিক সীমান্ত আগ্রাসনের জবাবে এই হামলাগুলো চালানো হয়। ‘তালেবানের প্রধান ব্রিগেডগুলো ধ্বংস করা পাকিস্তানের জন্য কৌশলগত সাফল্য,’ – বলেছে এক নিরাপত্তা কর্মকর্তা।

সূত্র আরও জানায়, তুরকমজাই এলাকা থেকে তালেবানরা পাকিস্তান সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করেছিল, যা সেনাবাহিনী সফলভাবে প্রতিহত করে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তান-আফগানিস্তান ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা

আপডেট সময় : ০৪:৩৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫