ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ইসরায়েলের গভীরে হামলা চালাচ্ছে হিজবুল্লাহ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:১৮:৩০ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
  • ৩০২ বার পড়া হয়েছে

গত বছরের অক্টোবরে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হলে এতে যোগ দেয় লেবানের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

তবে ওই সময় হিজবুল্লাহর হামলা দখলদার ইসরায়েলের সীমান্তবর্তী অঞ্চলে সীমাবদ্ধ ছিল। কিন্তু গত দুই-তিন সপ্তাহ ধরে যুদ্ধের গতিপথ পুরোপুরি বদলে গেছে। যা এই মুহূর্তে হিজবুল্লাহ-ইসরায়েলে যুদ্ধ পরিণত হয়েছে।

এমন পরিস্থিতিতে নিজেদের অবস্থানও পরিবর্তন করেছে হিজবুল্লাহ। তারা এখন দখলদার ইসরায়েলের গভীরে ড্রোন, রকেট ও মিসাইল হামলা চালাচ্ছে। এসব হামলায় টার্গেট করা হচ্ছে ইসরায়েলি সেনাদের ব্যবহৃত সামরিক অবকাঠামো।

এছাড়া সাধারণ ইসরায়েলিদের হিজবুল্লাহ সতর্কতা দিয়ে জানিয়েছে, তারা যদি ইসরায়েলি সেনাদের অবকাঠামোর কাছাকাছি থেকে থাকেন তাহলে যেন সরে যান। কারণ যেখানেই সামরিক স্থাপনা থাকবে সেখানেই হামলা চালানো হবে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা শনিবার (১২ অক্টোবর) এক প্রতিবেদনে জানিয়েছে, আজ সারাদিন ইসরায়েলের বিভিন্ন জায়গায় সতর্কতামূলক সাইরেন বাজতে শোনা গেছে।

আর যেসব জায়গায় সাইরেন বেজেছে সেগুলো কোনো সীমান্ত এলাকা নয়। এগুলো সীমান্ত থেকে অনেক গভীরের অঞ্চল।

ইসরায়েলি সেনারা লেবাননে সরাসরি হামলা না চালানোর আগে এসব জায়গায় হিজবুল্লাহর যোদ্ধারাও হামলা চালায়নি।

গত কয়েকদিনে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর উচ্চপদস্থ সব কর্মকর্তা ও কমান্ডার প্রাণ হারালেও এখনো তারা সক্রিয় রয়েছে। হিজবুল্লাহ তাদের সর্বশেষ সতর্কতায় এমনো বলেছে যে, এখন পর্যন্ত ইসরায়েলে তারা যেসব রকেট ছুড়েছে সেগুলো তাদের কাছে থাকা রকেটের খুবই সামান্য পরিমাণ। যদি ইসরায়েলি বাহিনী লেবাননে হামলা বন্ধ না করে তাহলে এসব রকেট ব্যবহারের হুমকি দিয়েছে সশস্ত্র এ গোষ্ঠী।

সূত্র: আলজাজিরা

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলের গভীরে হামলা চালাচ্ছে হিজবুল্লাহ

আপডেট সময় : ০১:১৮:৩০ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪