ভারতের হাড়োয়া থেকে অরবিন্দকে গ্রেফতার করছে পুলিশ।
১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ভারতীয় ইউটিউবার অরবিন্দ মণ্ডল ও তার ছেলেকে। তাদের বিরুদ্ধে অভিযোগ, ভূক্তভোগীকে রাতারাতি জনপ্রিয়তা পাওয়ার লোভ দেখিয়ে আপত্তিকর ছবি তোলার পর তাকে ধর্ষণ করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ বাংলার প্রতিবেদন থেকে জানা যায়, নাবালিকা ছাত্রীর অশ্লীল নোংরা ভিডিও তুলে ব্ল্যাকমেল করে তাকে প্রথমে ধর্ষণ করে অরবিন্দ মণ্ডল। সে কথা ওই ছাত্রী অরবিন্দ মণ্ডলের ছেলেকে জানালে ছেলেটি নাবালিকার কপালে সিঁদুর পরিয়ে দেন। এরপর কিশোরীকে ঘরে নিয়ে গিয়ে ছেলেও ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে।
পুলিশ বলছে, অভিযুক্ত ও ভুক্তভোগী একই পাড়ার বাসিন্দা। কয়েক মাস আগে অরবিন্দ ও তার ছেলে কিশোরী ওই মেয়ের পরিবারকে জানান, মেয়েটিকে নিয়ে তারা রিলস ভিডিও তৈরি করতে চান। প্রতিবেশি হওয়ায় মেয়েটির পরিবার এতে কোনা আপত্তি জানান না।
জানা যায়, ভিডিও শুটের নাম করে মেয়েটিকে নিয়ে অভিযুক্ত বাবা-ছেলে বিভিন্ন স্থানে যেতেন। এরপর গোপনে মেয়েটির ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করতেন। ওই ছবি ও ভিডিও ব্যবহার করেই অভিযুক্তরা মেয়েটিকে ব্ল্যাকমেইল এবং ধর্ষণসহ নানা ধরনের নির্যাতন শুরু করেন।
চেতনায়২৪ ডেস্ক : 





































